চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার ছোঁয়ায় রবির সুর স্পেনের মাটিতে

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: তিনি গান লেখেন, কবিতা লেখেন। বাংলা তাঁকে গান গাইতে দেখেছে, গানে সুর দিতেও দেখেছে। দেখেছে বাড়িতে পিয়ানো বাজাতে। এবার সুদূর স্পেনের(Spain) মাটিতে তিনি পিয়ানোতে(Piano) সুর তুললেন রবি ঠাকুরের(Rabindranath Tagore) লেখা গানে। স্পেনের জনতা শুনলো, ‘ফুলে ফুলে দোলে দোলে’। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পেন সফরে গিয়েছেন তিনি। স্পেন গিয়ে সেখান থেকে বাংলায়(Bengal) নতুন বিনিয়োগ আনার অঙ্গীকার নিয়ে বিদেশ সফরে গিয়েছেন তিনি। ফেরার পথে দুবাইয়ে যাওয়ার কথাও আছে তাঁর। স্পেন সফরের মাঝে কিন্তু তাঁর নিত্যদিনের রুটিনে খুব একটা পরিবর্তন হয়নি। তাই দেখা যাচ্ছে তিনি সেখানে গিয়েও যেমন মর্নিং ওয়াক ও জগিংয়ে বেড়িয়ে পড়ছেন তেমনি সেই পথেই সেখানকার আমজনতার সঙ্গে আলাপ করার পাশাপাশি সুর তুলছেন অ্যাকর্ডিয়ানেও। এবার তাঁকে দেখা গেল পিয়ানোতে সুর তুলতে।

মুখ্যমন্ত্রী এর আগে অনেকবারই জানিয়েছেন, তিনি সময় পেলেই পিয়ানো বাজান। সেই সঙ্গে তিনি নিজে এটাও জানিয়েছেন, মিউজিক থেরাপিতেই স্ট্রেস ম্যানেজ করেন তিনি। এবার অবশ্য কোনও স্ট্রেন মুয়ানেজের বিষয় ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা গেল পিয়ানোতে ‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়’র সুর তুলতে। তাঁর তোলা সুর শুনলেন স্পেনবাসী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফেসবুকে সেই ঘটনার ভিডিও পোস্টও করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সফরে একাধিক বিষয়ে লাভবান হতে চলেছে বাংলা। একদিকে যেমন রাজ্য সরকারের সঙ্গে স্পেনের ফুটবল খেলার আয়োজক লাল লিগার মউ চুক্তি সাক্ষরিত হওয়ায় খুব শীঘ্রই কলকাতায় লা লিগার প্রতিনিধি দল আসতে চলেছে তেমনই কলকাতার বুকে একটি ফুটবল অ্যাকাডেমিও গড়তে চলেছে লা লিগা। তার জন্য জমির ব্যবস্থাও করে দিচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে বাংলা-স্পেনের সাংস্কৃতিক আদানপ্রদানের রাস্তা আরও প্রশস্ত হয়ে গেল মাদ্রিদ বইমেলায় বাংলার লেখক ও প্রকাশকদের জন্য আলাদা স্টল দিতে স্পেনের বইমেলা কমিটি রাজি হয়ে যাওয়ায়।

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ