লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফল হাতেনাতে মিলেছিল বিধানসভা ও লোকসভা ভোটে। রাজ্যের মহিলারা জোড়াফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরিয়ে দিয়েছিলেন। আসন্ন নির্বাচনেও তার আঁচ টের পাওয়া যাচ্ছে।  সেই কারণে বিজেপিও একই পথে হাঁটছে। তাঁদের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে প্রতিমাসে দেড় হাজার নয়, ৩ হাজার করে অন্নপুর্ণা ভাণ্ডার দেওয়া হবে। কিন্তু তাতে লাভের লাভ কতটা হবে সেটাই বড় বিষয়।

দেওয়াল লিখন থেকে পোস্টার, এমনকি প্রচারে তৃণমূল সকল প্রকল্পের কথা বলছে। বিজেপিও দেওয়াল লিখনে বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। এ যেন দেওয়াল যুদ্ধ। রাজ্যের মহিলাদের কথায়, মুখ্যমন্ত্রীর দেওয়া এই টাকায় কিছু প্রয়োজন হলে কিনতে পারছেন। ছেলেমেয়েদের জন্য খরচ করতে পারছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গ উঠলেই তাঁদের কথা, বেশি লোভ করে লাভ নেই। যেটা পাচ্ছে, সেটাই যথেষ্ট। প্রতিশ্রুতি অনেক থাকে, কিন্তু পাওয়া যায় না।

এই ক্ষেত্রে প্রচারে তৃণমূল বার বার দিল্লি, মহারাষ্ট্র, বিহারের প্রসঙ্গ টেনে এনেছে। তারা বার বার বলছে, দিল্লিতে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পর দেড় বছর কেটে গেলেও টাকা মেলেনি। বিহারে ভোটের আগে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের পরে সেই টাকা ফেরৎ চাওয়া হচ্ছে। ফেরৎ দিতে না পারলে বুলডোজার চালাবার হুমকি দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা বনাম অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকার প্রতিশ্রুতিতে ভরে উঠছে দেওয়াল। বাড়ির উঠোন থেকে পুকুরঘাট, পাড়ার ক্লাবঘর থেকে দোকান-বাজার, সর্বত্রই এখন এই নিয়ে আলোচনা। লক্ষ্মীর ভাণ্ডার অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হলেও অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি সেভাবে প্রভাব ফেলতে পারছে না জনমানসে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর