আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বহুদিনের সহযোগী ছিলেন’, শাঁওলি মিত্রের প্রয়াণে শোকার্ত মমতা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অসুস্থতার পরে রবিবার দুপুরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা নাট্যজগতের কিংবদন্তী অভিনেত্রী শাঁওলি মিত্র। এদিন দুপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কাছের মানুষ ও দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রখ্যাত মঞ্চশিল্পী শাঁওলি মিত্রের  প্রয়াণে আমি গভীর ভাবে শোকাভিভূত বোধ করছি। প্রবাদপ্রতিম শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র বাংলা অভিনয় জগতে মহীরুহ ছিলেন।  ‘নাথবতী  অনাথবৎ’ বা ‘কথা অমৃতসমান’ এর মতো সৃষ্টিকর্ম বাংলার  লোকমানসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

নন্দীগ্রাম ও সিঙ্গুরে জমিরক্ষার আন্দোলেন কীভাবে কাঁধে কাঁধ দিয়ে অসমসাহসী লড়াই করেছিলেন দু’জনে সেই স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শাঁওলি মিত্র আমার বহুদিনের সহযোগী ছিলেন। সিঙ্গুর- নন্দীগ্রাম আন্দোলনে তিনি আমার সঙ্গে একসাথে ছিলেন। আমি রেলমন্ত্রী থাকার সময়  তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। পরে আমরা  দায়িত্বে এলে কিছুদিন পর তিনি বাংলা একাডেমির সভাপতি হন এবং দায়িত্বের সঙ্গে মূল্যবান কাজ করেন। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয়।’

কাছের মানুষের চিরবিদায়ের কথা সঠিক সময়ে না জানানোয় কিছুটা খেদও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তবে প্রয়াত অভিনেত্রীর শেষ ইচ্ছাকেও সম্মান জানিয়েছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শাঁওলিদির ইচ্ছাক্রমে তাঁর  প্রয়াণের খবর  আমাকে  শেষকৃত্যের পর  দেওয়া হয় ।আমি কিন্তু কাছের মানুষ হিসাবে তাঁকে মনে  ধরে রাখলাম।  আমাদের বহুদিনের সহকর্মী এবং সুহৃদ হিসেবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন।’ সবশেষে প্রয়াত কিংবদন্তী অভিনেত্রীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি শাঁওলিদির পরিবার- পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক  সমবেদনা জানাচ্ছি।’

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ