ধর্না মঞ্চে ভবানীপুরের ‘ভূত’, বিজেপি-কমিশনকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারদের নাম। এর প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মমতা বলেছেন, জীবিত থেকেও ভোটার তালিকায় ‘মৃত’ ভোটারদের কয়েকজনকে তিনি নিয়ে আসবেন এই মঞ্চে। সেইমতো শনিবার তাঁদের মঞ্চে তোলেন মুখ্যমন্ত্রী। সমস্ত নথি থাকা সত্ত্বেও বৈধ ভোটার হওয়ার পরেও তাঁরা ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন ‘মৃত’ হিসেবে। সেইসকল ভোটারদের ধর্নামঞ্চে হাজির করালেন তিনি। কেন্দ্রীয় সরকার ও কমিশনকে তুলোধনা করলেন একসঙ্গে।

তিনি এদিন বললেন, অধিকার লুট করা হচ্ছে। নোটবন্দি থেকে ভোটবন্দি, গ্যাসবন্দি সংবিধানবন্দি করা হচ্ছে। বাংলা একমাত্র লড়াই করতে পারে, তার প্রমাণ দেওয়া হবে। এদিন মোট ৪৩ জন বৈধ ভোটারকে মঞ্চে তুলেছেন তিনি। এদের সকলের নামই বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। অন্যায়ের প্রতিবাদে ১ মিনিট নীরবতা পালন করলেন তিনি। ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন ভবানীপুর থেকে যাঁরা এদিন মঞ্চে এসেছেন তাঁদের হাতে ধরা সমস্ত বৈধ নথি। তারপরেও তাঁরা বাতিল। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভ্যানিশ কুমার নাম ভ্যানিশ করেছেন। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির কথা নাম বাদ দেওয়া হয়েছে। ‘ভোট চোর বিজেপি’ বলে কটাক্ষ করেছেন তিনি। ভোট লুট করে গণতন্ত্র লুট করা হচ্ছে। এই লুটেরারা কোনও ক্ষমা হয়না।

মুখ্যমন্ত্রী এদিন ফের বলেন সুপ্রিম কোর্টের কথা শুনছে না। সুপ্রিম কোর্ট আধারকার্ডকে মান্যতা দিয়েছে। এখানে সেটা হচ্ছে না। মানুষের ভোটারাধিকার ভ্যানিশ করে দিচ্ছে। কেন ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম বাতিল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে সোচ্চার তৃণমূল। এক্সপোস্টে তাঁরা লিখেছে, ধর্মতলায় ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী বিজেপি ও কমিশনের অদৃশ্য কারচুপি উন্মোচন করেছেন। এদিন তাঁর পাশে দাঁড়িয়েছেন ভবানীপুরের বাসিন্দারা। বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। তাদের কাগজপত্র বৈধ। তাদের পরিচয় স্পষ্ট। কিন্তু জ্ঞানেশ কুমারের তত্ত্বাবধানে তাদের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি জানে যে তারা রাজনৈতিকভাবে বাংলার জনগণকে পরাজিত করতে পারবে না, তাই তারা কর্তৃত্ববাদী শাসনের কৌশল অবলম্বন করেছে। ভোটে পরাজিত করতে না পারলে ভোটারকে মুছে ফেলুন। প্রকৃত ভোটারদের শুনানির মুখোমুখি হতে হয়েছে। হারের ভয়ে বিজেপি এগুলো করছে।

 

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর