বদলে যাওয়া বাংলার গল্প শোনাতে লন্ডন থেকে অক্সফোর্ডের পথে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই লন্ডন থেকে সড়ক পথে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

এদিন লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা-সাড়ে ১১ টা নাগাদ রওনা দেবেন তিনি। লন্ডনের সকাল ১১টা- সাড়ে ১১টা মানে ভারতীয় সময়ে বিকেল সাড়ে ৫ টা- ৬টা। অক্সফোর্ডের কেলগ কলেজে ‘সামাজিক উন্নয়ন: বালিকা, শিশু এবং মহিলা ক্ষমতায়ণ’ নিয়ে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। বক্তৃতার পরে হবে গল্পগুজব। সব মিনিয়ে অনুষ্ঠান হবে ১ ঘণ্টার।

মূল অনুষ্ঠানের  আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন মাইলফলক ঘুরে দেখার পাশাপাশি দেখবেন সেখানকার গ্রন্থাগারও। গ্রন্থাগার থেকে মমতা সোজা কেলগ কলেজের মূল প্রেক্ষাগৃহে যাবেন বক্তৃতা দিতে।

মঙ্গলবার ব্রিটিশ বণিক মহলে গিয়ে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, মহিলা ক্ষমতায়ণের প্রসঙ্গ বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য ৯৪টি প্রকল্প চালায়। কিন্তু এখানে সবটা বলছি না। ওটা অক্সফোর্ডে বলব। মহিলা ক্ষমতায়ণে দেশে এক নম্বর স্থানে রয়েছি। অন্যেরা মুখে জনপ্রতিনিধিত্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের কথা বললেও আমার পার্টির ৩৯ শতাংশ নির্বাচিত সাংসদ মহিলা। আমি নিজে সাত বারের সাংসদ, তিন বারের বিধায়ক। ২০০৪ সালে বিরোধীদের যখন কেউ জিততে পারেনি, তখনও আমি জিতেছিলাম।’’

অক্সফোর্ডে শ্রোতাদের মধ্যে কেউ আরজি কর ইস্যু নিয়ে প্রশ্ন করবেন  কিনা এ চিন্তা রয়েছে সকলেরই। আরজি কর আন্দোলন সাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। ফলে সে নিয়ে প্রশ্নের সম্ভাবনা যে একেবারে নেই তা বলা যায় না।

 

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের