ছাত্র-ছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড তৈরির ঘোষণা মমতার, নাম দিলেন ‘জয়ী’

পাশাপাশি তাদেরকে সিন্থেসাইজার উপহার দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে বসে বৃহস্পতিবার সকালে গান গেয়েছে একদল পড়ুয়া। তাদের গানে গলা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এবার ওই পড়ুয়াদের নিয়ে গানের ব্যান্ড তৈরির ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। গানের ব্যান্ডের নাম কী হবে তাও ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যান্ডের নাম দিয়েছেন তিনি ‘জয়ী’। পাশাপাশি তাদেরকে সিন্থেসাইজার উপহার দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে রেড রোডে ধর্নামঞ্চে গানে গলা মেলানোর ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছাত্র রাজনীতির সময়পর্বে ফিরে গিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যখন আমি ছাত্র রাজনীতি করতাম, তখন মিন্টু দাশগুপ্ত ৮৩ নম্বর ব্লকের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। কালীঘাটে থাকতেন তিনি, প্যারোডি গাইতেন। তিনি গানের স্কোয়াড করেছিলেন, সেই স্কোয়াডের লিড করতাম আমি।’ সেই মন্তব্যের কিছুক্ষণ পরে নিজের দলের ছাত্র ছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড বানানোর কথা ঘোষণা করলেন তিনি।

এদিন ধর্নামঞ্চে উপস্থিত অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনদেরকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এঁরা খুব ভাল গায়। এর পর আমাদের যখন গান হবে এদের ডেকে নিও।’ পাশাপাশি ছাত্রছাত্রীদের দলকে একটি সিন্থেসাইজার উপহার দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বৃহস্পতিবার মমতার ধর্না মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তরুণ কুমারের নাতি সৌরভ চট্টোপাধ্যায় । সৌরভ টলিউডের একজন অভিনেতা। তৃণমূল নেত্রী বলেন, ‘ওঁর পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?