তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে লড়াই-আন্দোলনের পাঠ দেবেন অগ্নিকন্যা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বাংলার অগ্নিকন্যা দলের ছাত্রসমাজকে লড়াই-আন্দোলনের পাঠ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখে ২৮ অগস্ট। কেননা সেদিনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবস। আর সেই দিন প্রতিবছরের মতো কলকাতায়(Kolkata) ধর্মতলার বুকে গান্ধিমূর্তির পাদদেশে থাকছে দলের কর্মসূচী যেখানে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূল সূত্রের খবর, সেদিনের সভা থেকে বাংলার অগ্নিকন্যা দলের ছাত্রসমাজকে লড়াই-আন্দোলনের পাঠ দেবেন। এমনকি আর জি কর কাণ্ডে(R G Kar Incident) যে ভাবে বিচার চাওয়ার নামে তাঁর পদত্যাগের দাবি তুলে গোটা ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে, তারও জবাব দেবেন মমতা। আন্দোলনের নামে রাজ্যজুড়ে বিশেষ করে কলকাতার বুকে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধেও সেদিন সরব হবেন মমতা। পাশাপাশি থাকবে দলের ছাত্র সংগঠনের একাধিক কর্মসূচীর ঘোষণাও। যদিও নানা মহল থেকে বেশ সুকৌশলে প্রচার করেছে আন্দোলনের ভয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচীতে নাকি হাজির থাকবেনই না মমতা-অভিষেক। তাঁরা বড়ড় জোর ভিডিও বার্তা দেবেন।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ইচ্ছায় ইছামতীর তীরে নয়া পর্যটক আবাস টাকিতে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগস্ট। এই উপলক্ষ্যে সেদিন ধর্মতলা সংলগ্ন মেয়ো রোডে এক সমাবেশ কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দেবেন বাংলার অগ্নিকন্যা। আর জি কর কাণ্ডের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের এই ছাত্র সমাবেশ কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ তৃণমূলের ছাত্র সমাবেশের ঠিক আগের দিন অর্থাৎ আগামিকাল নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। ‘ছাত্র সমাজ’ নাম দিয়ে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাতে সমর্থন জানিয়েছে এবিভিপি। ফলে এই কর্মসূচির পরদিনই তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা এই অভিযান ঘিরে অনেক প্রশ্নের জবাব দেবেন বলেই মনে করা হচ্ছে। আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অভিযোগের তির সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। সেখানে ডিওয়াইএফআইয়ের পতাকা হাতে সিপিএম এবং জাতীয় পতাকা নিয়ে বিজেপি হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা স্বয়ং। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে সেই ঘটনা দেখাও গিয়েছে। ওই ঘটনার পরেও সিপিএম, বিজেপির ছাত্র-যুবরা আন্দোলন চালিয়ে যাচ্ছে আর তৃণমূলকে কাঠগড়ায় তুলছে। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদ্বের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই এই নিয়ে যোগ্য জবাব দেবেন মমতা। জোড়াফুল সূত্রে এমনতাই জানা গিয়েছে।

আরও পড়ুন, বিষ্ণুপুরের জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, গণধর্ষণের অভিযোগ পরিবারের

তৃণমূল অভিযোগ করেছে, আন্দোলনের নামে পরিস্থিতিকে অশান্ত করে তোলার চেষ্টা করছেন বিরোধীরা। এই অবস্থায় আন্দোলন কাকে বলে, মানুষের স্বার্থে আন্দোলন কীভাবে করতে হয়, তার পাঠ মমতা বুধবারের সভা থেকে দেবেন বলেই তৃণমূলের সূত্রে খবর। কেন এই পাঠ দেবেন মমতা? আসলে ছাত্র রাজনীতির মধ্য দিয়েই উত্থান বাংলার জননেত্রীর। আন্দোলন কীভাবে করতে হয়, তা সবচেয়ে ভালো জানেন তিনি। সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। মানুষের সমর্থনেই রাজ্যের শাসন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার। তবু বাংলা তথা দেশের মানুষের জন্য আজও লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা। লড়াই-আন্দোলনের সেই পাঠই তিনি দেবেন দলের ছাত্র সমাজকে। মানুষের জন্য আন্দোলন করতে রাইটার্স বিল্ডিংসে গিয়েছিলেন মমতা।

আরও পড়ুন, আদিবাসী তরুণী খুনের ঘটনায় গ্রেফতারির পরেও হাইকোর্টে জনস্বার্থ মামলা

কিন্তু সেদিন জ্যোতি বসুর পুলিশ তাঁকে ক্ষমতার অলিন্দ থেকে একেবারে টেনে-হিঁচড়ে চুলের মুঠি ধরে টেনে বার করে এনেছিল। একজন নারীর প্রতি সেদিন যে অন্যায় সিপিএম করেছিল, তাঁদের আগামী বুধবার যোগ্য জবাব দেবেন মমতা। আর জি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে ইতিমধ্যেই পদযাত্রা করেছেন মমতা। তাই তৃণমূলের ছাত্র সমাবেশেও দোষীর ফাঁসির দাবিতে থাকবে পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, মমতার জমানায় রাজ্যের শিক্ষার অগ্রগতির চিত্রটি সবিস্তারে তুলে ধরা হবে সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে। জানানো হবে—তৃণমূল জমানায় রাজ্যে কতগুলি কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুল তৈরি হয়েছে এবং কন্যাশ্রী, সবুজসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারি প্রকল্পগুলির সুবিধা কত পড়ুয়া ও কীভাবে পাচ্ছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের