মঙ্গলে দুর্গাপুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গাপুজো। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে  পুজো। তাই বর্তমানে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। প্রতিবছর বছরের মত এবারও দুর্গাপুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।   আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ জুলাই তাদেরকে নিয়ে  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ প্রশাসনের শীর্ষ নেতৃত্বরা।

প্রতিবছর এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বারোয়ারি পুজো কমিটিকে সরকারি  অনুদান দিয়ে থাকেন। ২০২৩ সালে বারোয়ারি প্রতি ৭০ হাজার টাকা করল রাজ্য সরকার।  নবান্ন সূত্রে খবর, চলতি বছর দুর্গাপুজোর বৈঠকে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করবেন। এই আবহে চলতি বছর দুর্গাপুজোতে কত টাকা আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার সেটাই এখন মূল দেখার বিষয়।

 বৈঠক প্রসঙ্গে কলকাতার পুজো কমিটিগুলির সমন্বয়ক সংস্থা ফোরাম ফর দুর্গোৎসবের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ মুখ্যমন্ত্রী না চাইতেই আমাদের অনেক সহায়তা করে থাকেন। তাই পুজো কমিটিরগুলির চাওয়ার কিছুই থাকে না।‘ উল্লেখ্য, চলতি বছর ২ অক্টোবর মহালয়া । আর পিতৃপক্ষের অবসান হতেই কলকাতার মণ্ডপগুলিতে উদ্বোধন পর্ব শুরু হয়ে যায়। তাই পুজোর দিনগুলিতে  যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেইজন্য প্রতিবছর পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে  বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের