নবান্ন থেকেই ১১০০ কোটি টাকার পরিকাঠামো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নবান্ন থেকেই আগামিকাল ১১০০ কোটি টাকার পরিকাঠামো উদ্বোধন করে তা রাজ্যবাসীকে উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কোনও জেলা থেকে নয়, বাংলার প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন(Nabanna) থেকেই আগামিকাল ১১০০ কোটি টাকার পরিকাঠামো(Infrastructure) উদ্বোধন করে তা রাজ্যবাসীকে উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল নবান্নের সভাঘরে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠক নেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির হিসেব নেবেন তিনি সেই বৈঠকে। তবে কাজের পর্যালোচনার পাশাপাশি শতাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠক থেকেই ১,১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পূর্ত দফতরের ৫টি সেতু(Bridges) ও রাস্তাসহ মোট ১০৯টি প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত ধরে। রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিকাঠামোগুলি গড়ে উঠেছে। আবার, পথশ্রী-রাস্তাশ্রী(Pathasree – Rastasree) প্রকল্পের অধীনে নির্মিত কিছু গ্রামীণ রাস্তারও উদ্বোধন হতে পারে সেদিন।   

আরও পড়ুন DEO-দের সর্বোচ্চ বেতন বেড়ে হল ২৫ হাজার টাকা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল মুখ্যমন্ত্রী যে ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু। সেগুলি তৈরি হয়েছে সম্পূর্ণরূপে রাজ্যের খরচে। যেমন বাঁকুড়ার সেতুঘাটের নতুন সেতু নির্মাণে খরচ হয়েছে ১৭ কোটি টাকা। চন্দ্রকোনা-ঘাটালের মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে ১৪ কোটি টাকায় নির্মিত হয়েছে কেটিয়া সেতু। আবার, ঝাড়গ্রাম জেলার দেব নদীর ওপর সেতু তৈরিতে খরচ হয়েছে ১৪ কোটি টাকা। নবান্ন সভাঘর থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই সেতুগুলির উদ্বোধন করবেন বলে ঠিক আছে। বেশকিছু রাস্তাও তৈরি করেছে পূর্তদফতর। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে নির্মিত মোট প্রায় ৪ হাজার কিমি দীর্ঘ রাস্তারও উদ্বোধন হতে পারে আগামিকাল।

আরও পড়ুন দেশে প্রথম, মমতার বাংলায় ধান কেনায় স্বচ্ছতা বজায়ে চালু Biometric

উল্লেখ্য রাজ্যে প্রায় ৩ হাজার কোটি টাকায় ১২ হাজার কিমি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ২৮ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে এগুলির শিল্যানাস করেন। প্রায় ৩০ শতাংশ রাস্তা তৈরি হয়ে গিয়েছে মাত্র একমাসেই। আগামিকাল দুপুর ১টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক শুরু হবে। উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত মন্ত্রীকে। নবান্নের সমস্ত শীর্ষ আমলা এবং প্রতিটি দফতরের পদস্থ কর্তাদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকে জেলা আধিকারিকরাও যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে।

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…