ডিসেম্বরের শুরুতেই মমতার মুম্বই যাত্রা

সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের শুরুতেই ৩দিনের সফরে মুম্বই যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ ডিসেম্বর তাঁর সেই সফর শুরু হওয়ার কথা। যদিও এই বিষয়ে এখনও মুখ্যমন্ত্রীর সফরসূচী চূড়ান্ত হয়নি। রাজ্যের জন্য শিল্পে বিনিয়োগ টানার পাশাপাশি জাতীয় স্তরের রাজনীতিতে বিজেপি বিরোধী অক্ষ গড়ে তোলার লক্ষ্যেই মমতার এই মুম্বই যাত্রার মূল কারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহেই দেশের প্রশাসনিক রাজধানী নয়া দিল্লিতে পা রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরের কয়েক দিন পরেই ডিসেম্বরের শুরুতেই রয়েছে তাঁর আরও একটি সফর। আর তা দেশেরর বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের শুরুতেই ৩দিনের সফরে মুম্বই যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ ডিসেম্বর তাঁর সেই সফর শুরু হওয়ার কথা। যদিও এই বিষয়ে এখনও মুখ্যমন্ত্রীর সফরসূচী চূড়ান্ত হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের জন্য শিল্পে বিনিয়োগ টানার পাশাপাশি জাতীয় স্তরের রাজনীতিতে বিজেপি বিরোধী অক্ষ গড়ে তোলার লক্ষ্যেই মমতার এই মুম্বই যাত্রার মূল কারণ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যেহেতু আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যে শিল্প বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তাই তার আগে মুখ্যমন্ত্রী নিজে মুম্বই গিয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলতে চান। যাতে তাঁরা ওই শিল্প বাণিজ্য সম্মেলনে যোগ দেন ও বাংলায় বিনিয়োগ করার কথা ঘোষণা করেন। রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেই মমতা পাখির চোখ করে তুলেছেন শিল্পায়ন ও কর্মসংস্থানকে। আর তার জন্য তিনি যে কঠোর হতেও দ্বিধাবোধ করবেন না তা সাম্প্রতিক কালে হাওড়া জেলার প্রশাসনিক বৈঠকেই বেশ টের পেয়ে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক আধিকারিক থেকে দলের নেতারাও। তাই মমতা মুম্বই গিয়ে শিল্পপতিদের সঙ্গে যে বৈঠক করবেন সে দিকে শুধু বাংলাই নয়, গোটা দেশের শিল্পমহলই তাকিয়ে থাকবে। সবাই এটাই দেখবে বাংলার মুখ্যমন্ত্রী তাঁর নিজের রাজ্যে শিল্প টেনে নিয়ে যেতে শিল্পপতিদের কী কী সুবিধা দিচ্ছেন। ভুললে চলবে না মোদি ও বিজেপির বিকল্প হিসাবে এখন জাতীয় স্তরের রাজনীতিতে মমতাই কিন্তু উঠে আসছেন। তাই দেশের শিল্পপতিদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কী দাঁড়ায় তার একটা আভাস মুম্বইয়ের বৈঠকে মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে জানা গিয়েছে, মমতা তাঁর এই মুম্বই সফরে শরদ পাওয়ার ও উদ্ভব ঠাকরের সঙ্গেও দেখা করতে পারেন। আগামী বছর দেশে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সঙ্গে রয়েছে ৫ রাজ্যের ভোট। তার আগে মমতা-শরদ বৈঠক তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তরফে শরদ পাওয়ারকে প্রস্তাব দেওয়া হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে। সম্ভবত সেটা মমতাই তাঁর এই সফর চলাকালীন সময়েই শরদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা আছে সেখানেই উত্থাপন করবেন। একই সঙ্গে বিজেপি বিরোধী জোটে নতুন করে ফের আরও একবার সলতে পাকানোর কাজও এইসময় থেকেই শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের শরীর ভালো না থাকায় তাঁর সঙ্গে মমতার বৈঠক হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6