বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষদের শুক্রবার সকালে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কবিতা লেখেন। বাদ্যযন্ত্র বাজাতে জানেন। গলাও মেলান গানের সুরে মাঝে মধ্যে। গান শুনতেও ভাল বাসেন। তাঁর লেখা গান সুর দিয়ে তা নানাভাবে জনসমাজের কাছে তুলে ধরা হয়। সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) ও তৃণমূল সুপ্রিমো, শুক্র সকালে শুভেচ্ছা জানালেন বিশ্ববাসীকে। কেননা আজ ২১ জুন, বিশ্ব সঙ্গীত দিবস(World Music Day)। সেই উপলক্ষ্যে বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ট্যুইট(Tweet) করে তাঁর শুভেচ্ছা বার্তা(Wish Message) জানিয়েছেন। শুভেচ্ছাবার্তার পাশাপাশি নিজের লেখা ও সুর করা একটি গানও পোস্ট করেছেন তিনি। সেই গানটি আবার গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়।

এদিন নিজের শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, ‘আজ বিশ্ব সঙ্গীত দিবসে পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সঙ্গীতের সার্বজনীন ভাষাকে স্মরণ করার দিন। আমি সবসময়ই মনে করেছি, সঙ্গীতের কোনও ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে আমাদের হৃদয়ে এর স্থান। সঙ্গীতের ঝংকারেই মূর্ত হয় শান্তি, ভালবাসা ও সম্প্রীতি। আমি যখন গান লিখি এবং সুর সৃষ্টি করি, তখন আমি বাংলার সেই চিরায়ত আত্মার সঙ্গেই সংযুক্ত বোধ করি, যার শ্রেষ্ঠ প্রকাশ সঙ্গীতে।’

এদিন মমতা যে গানটি তুলে ধরেছেন তা হল, ‘ঝংকার, তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, তোমার সুরের অগ্নিবীণায় বাজো তুমি বাজো। আমি ভালোবাসি গান, সুরের মাঝে তুফান, বাজো বাজো অগ্নিবীণায়, সাজাও সুর তানপুরায়। সঙ্গীতের মাঝেই হোক তব জয়, সুর ঝংকারে নেই কোনো ভয়। খরা বন্যা হবেই হবে, তানপুরাটা রবে নীরবে। ভুলো না কখনো ভুলো না, তালের মাঝে বেতাল এনো না, গুল্ম হাতের কাছে, এসো গো নতুন সাজে, তোমায় কি ভোলা যায়? যায় না, তুমি যে আছো সুরের মাঝে, তোমার মনের অন্তরালে, তোমার হাসির আবাহনে, দোলাও তোমার বীণা স্বপ্নজালে, সৌরভ জাগুক তোমার সুরে ও তালে, তোমার বীণার তালে তালে, অনেক দুঃখ যাই যে ভুলে, মনে হয় বেঁচে আছি, তুমিও তো বেঁচে আছো? এটাই বেঁচে থাকার মন্ত্র, সুর হোক জীবনের যন্ত্র।’

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর