৯০০ কোটির বরাদ্দ একাদশের ট্যাব কিনতে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রাজ্যের শিক্ষা দফতর। এর জন্য বরাদ্দ হয়েছে ৯০০ কোটি টাকা।  

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে বাড়িতে বসে যাতে অনলাইনে বাংলার পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন তার জন্য ‘তরুণের স্বপ্ন’(Taruner Swapna) প্রকল্পের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কোভিডকাল পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই প্রকল্প কিন্তু বন্ধ করে দেয়নি। মুখ্যমন্ত্রী বরঞ্চ সিদ্ধান্ত নেন, এবার থেকে প্রতি বছর রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের প্রতিবছর এই টাকা দেওয়া হবে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন(Smart Phone) কেনার জন্য। সেই মতন এই বছরও জানুয়ারি মাসে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার ৯.৭৭ লক্ষ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, আর দ্বাদশ শ্রেনীতে নয়, একাদশ শ্রেনী থেকেই দেওয়া হবে এই ট্যাব। সেই মতন এবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রাজ্যের শিক্ষা দফতর(West Bengal State Education Department)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে রাজ্যের সরকারি ও সরকার পোষিত উচ্চমাধ্যমিক স্কুল ও হাইমাদ্রাসার একাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্ট ফোন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতেও ট্যাব তুলে দেওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেকেই এর জন্য ১০ হাজার টাকা করে পাবে। তবে আগামী বছর থেকে শুধুমাত্র একাদশের পড়ুয়াদেরই এই টাকা দেওয়া হবে। ২০২১ সাল থেকে এই প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে আসছিল রাজ্য সরকার। তবে দ্বাদশ শ্রেণিতে টাকা মেলায় স্কুলে সে ভাবে কাজে আসছিল না ট্যাব বা স্মার্টফোন বলে অনেকের অভিমত। কারণ দ্বাদশের পড়ুয়ারা ততদিনে পাশ করে বেরিয়ে যাচ্ছিলেন। সে কারণেই মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেন, এবার থেকে একাদশেই এই টাকা দেওয়া শুরু হবে। তাই শেষ ব্যাচ হিসেবে এ বছর দ্বাদশের পড়ুয়ারা টাকা পাচ্ছেন। এর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে ৯০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে ট্যাব তুলে দিয়েছিলেন। সেই সময়ে বাংলার প্রায় ১০ লক্ষ পড়ুয়ার হাতে প্রায় ১০০০ কোটি টাকা তুলে দেওয়ার কাজের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে বিগত ৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৭ লক্ষ পড়ুয়ার হাতে ১০ হাজার টাকা করে তুলে দিয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার জন্য। জানুয়ারি মাসে ৯.৭৭ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল ৯৭৭ কোটি টাকা। দেশের আর কোনও রাজ্য সরকার বা কেন্দ্রের সরকারও এত টাকা খরচ করে না পড়ুয়াদের হাতে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই প্রতি বছর করে দেখাতে পারে। এবারেও ৯০০ কোটি টাকা বরাদ্দ(Allotment of 900 Crore Rupees) থাকছে এর জন্য।

নিট প্রশ্নফাঁস নিয়ে আজ মন্ত্রিসভায় বৈঠকে বসছে কেন্দ্র-সিজেপি

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টো রথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি