বাংলার ২৫৩৬টি কৃষক পরিবারকে ৫০.৭২ কোটি টাকা দিল মমতার সরকার

মমতার সরকার রাজ্যের ২৫৩৬টি কৃষক পরিবারের হাতে মোট ৫০.৭২ কোটি টাকা তুলে দিতে চলেছে। কৃষক মৃত্যুর জন্য এই টাকা দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মসনদ দখলের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার সব থেকে বেশি নজর দিয়েছে গ্রামবাংলার উন্নয়নের দিকে। সেখানে আবার বাড়তি কদর পেয়েছে কৃষকদের(Farmers) উন্নয়ন। কেননা ভুললে চলবে না জমি আন্দোলনের মাধ্যমেই রাজ্যের ৩৪ বছরের অপদার্থ বামফ্রন্ট সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলার মসনদে বসেছেন বাংলার অগ্নিকন্যা। সেই জমি আন্দোলনের সঙ্গে সব থেকে বেশি যোগ ছিল গ্রামবাংলার পাশাপাশি গ্রামের কৃষকদের। আর তাই কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে আজও বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সূত্রেই এবার মমতার সরকার রাজ্যের ২৫৩৬টি কৃষক পরিবারের হাতে মোট ৫০.৭২ কোটি টাকা তুলে দিতে চলেছে।

বাংলার কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে মমতার সরকার একাধিক পদক্ষেপ করেছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া চালু করার পাশাপাশি তাঁদের জন্য বাংলা শস্য বিমা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি পরিকাঠামো উন্নয়নে ঋণ প্রদান প্রকল্প চালু করেছে। জোর দেওয়া হয়েছে কিষাণ মাণ্ডি নির্মাণ ও ক্ষুদ্র সেচ প্রকল্পগুলির ওপরেও। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘কৃষকবন্ধু’(Krishak Bandhu) প্রকল্পের। কেননা এই প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকেরা বছরে দুই দফায় মোট ১০ হাজার টাকা যেমন পান তেমনি এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের মৃত্যু হলেও সরকারের তরফে ওই কৃষকের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করা হয়। এখন এই প্রকল্পের দেখাদেখি দেশের অনান্য রাজ্যেও কৃষকদের জন্য প্রকল্প চালু করছে একাধিক রাজ্য সরকার। মমতার চালু করা প্রকল্প কার্যত তাঁদের কাছে মডেল হয়ে উঠেছে।  

এবার সেই কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমেই মমতার সরকারের নির্দেশে কৃষক মৃত্যুর জন্য ৫০.৭২ কোটি টাকা ছাড়া হল রাজ্যের অর্থদফতরের(Finance Department) তরফে। এতে উপকৃত হবেন ২৫৩৬টি পরিবার। ২০১৯ সালে রাজ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত্যু হলেও ২ লক্ষ করে টাকা পাবে কৃষক পরিবারগুলি। ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কৃষকরা পান এই সুবিধা। এবার ২৫৬৩ টি পরিবারের জন্য ৫০.৭২ টাকা দেওয়া হল সরকারের তরফে। বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ২৫.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা ১২৮২টি পরিবারকে দেওয়া হয়েছে। এবার ২৫৩৬টি পরিবারের প্রাপ্য টাকা ছাড়া হল। উল্লেখ্য, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে এবারের বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৩০ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এতে। ২০১৯ সাল থেকে যে ক’জন কৃষকের মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য-পরিসংখ্যান নিয়ে কৃষকবন্ধু প্রকল্পে পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছে।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর