দলের হয়ে মানুষের কাছে ক্ষমাপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়

‘যদি কোনও ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা ভুল করে থাকি, কারও খারাপ লেগে থাকলে, আমরা ক্ষমাপ্রার্থী।’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় তৃতীয়ার দিন পুজোপাঠ করে ই এম বাইপাসের পাশে থাকা মেট্রোপলিটন(Metropolitan) এলাকায় অস্থায়ী নতুন কার্যালয়ে পা রেখেছেন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সেই ভবনেই প্রথমবারের জন্য পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই তিনি এদিন সন্ধ্যায় মুখোমুখি হলেন সাংবাদিকদের। পাশাপাশি দলের সর্বস্তরের কর্মীদের দিলেন বড় বার্তা। তবে সব থেকে বেশি এদিন নজর কেড়েছে যে দলের প্রধান ও রাজ্যের প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মানুষের কাছে ক্ষমা চেয়েছেন যদি কাজ করতে গিয়ে কোনও ভুল হয়ে থাকে, যদি কারও কোনও খারাপ লেগে থাকে তার জন্য এদিন মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

এদিন মেট্রোপলিটনে তৃণমূলের নতুন অস্থায়ী কার্যালয়ে(TMC Office) সাংবাদিক সম্মেলনে(Press Meet) মমতা বলেন, ‘আজকের দিনে তৃতীয় বারের জন্য শপথ নিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। তাই আজকের দিনটিকে বেছে নিয়েছি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানানোর জন্য। আমাদের কর্মীরাই আমাদের সব থেকে বড় সম্পদ। আমাদের ভরসা। আমাদের প্রতি যেন মা মাটি মানুষের ভরসা অটুট থাকে, এটা আমাদের সকলকে দেখতে হবে। আমরা তাঁদের ভরসা করি। সেই মানুষকেই বলছি, আমাদের কিছু ভুল হলে তা ধরিয়ে দেবেন। কিন্তু কাজের সুযোগ যেন ঠিক মতো পাই। কাজ করতে অনুপ্রেরণা দেবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি কোনও ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা ভুল করে থাকি, কারও খারাপ লেগে থাকলে, আমরা ক্ষমাপ্রার্থী। বাংলা উন্নয়নের পথে। আমরাও আছি মানুষের সঙ্গে। মানুষের সঙ্গে থেকেই আমাদের কাজ করতে হবে। যে মানুষ পরিষেবা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, তার কাছে পরিষেবা পৌঁছে দিতে। পঞ্চায়েত স্তরে আরও বেশি কাজ করতে হবে। পুরসভায় আরও কাজ করতে হবে।’

মনে করা হচ্ছে সাম্প্রতিককালে হয়ে যাওয়া রাজ্যের শতাধিক পুরসভার নির্বাচনে তৃণমূলের টিকিটে যারা জয়ী হয়েছেন, তাঁরা যাতে ঠিক ভাবে কাজ করেন সেটাই এদিন দলনেত্রী হিসাবে মনে করিয়ে দিয়েছেন মমতা। একই সঙ্গে আগামী বছর যেহেতু রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন(Panchayat Eelection) রয়েছে সেকথা মাথায় রেখে গ্রামীণ এলাকার দলীয় কর্মী থেকে নেতাদেরও এদিন বার্তা দিয়ে রাখলেন মমতা। কেননা তিনি জানেন, বিজেপি এবার কোমর বেঁধে নামবে পঞ্চায়েত নির্বাচনে যততা বেশি সম্ভব ক্ষমতা দখলের উদ্দেশ্যে। আর যদি তা ফলপ্রসূ হয় তাহলে তৃণমূলের পক্ষে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির হাতে থাকা রাজ্যের ১৮টি লোকসভাকেন্দ্র, যা তাঁরা ২০১৯ সালের নির্বাচনে জিতেছিল, সেগুলি ছিনিয়ে নেওয়া কিছুটা হলেও কঠিন হতে পারে। তাই সাম্প্রতিককালে হয়ে যাওয়া রাজ্যের শতাধিক পুরসবায় তৃণমূল যেমন নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছে, ঠিক সেভাবেই যেন আগামী বছর পঞ্চায়েত স্তরেও নিরঙ্কুশ জয়ের মুখ দেখে সেটাই এদিন দলের নেতা থেকে কর্মী ও জনপ্রতিনিধিদের কার্যত মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের