আরজি করে তাণ্ডবের দায় রাম-বামের ঘাড়ে চাপালেন মমতা

রাম-বামের প্ররোচনায় এবং ষড়যন্ত্রে এই ঘটনা ঘটানো হয়েছে - বুধবার রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে(Independence Day) রাজভবনে রাজ্যপালের ডাকা চা-চক্রে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়ালকে আমন্ত্রিত না করার জন্য সেই চা-চক্রে যোগ না দিয়েই বেড়িয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজভবনের বাইরে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর জি কর হাসপাতালে(R G Kar Incident) গতকাল রাতের ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা। জানিয়ে দেন, যারা ভাঙচুর চালিয়ে তাঁরা ছাত্রছাত্রী নয়। তাঁরা বহিরাগত। রাম-বামের(Left and BJP) প্ররোচনায় এবং ষড়যন্ত্রে এই ঘটনা ঘটানো হয়েছে। পাশাপাশি পুলিশ যেভাবে গতকাল আক্রান্ত হয়েও খুব ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করেছে তার জন্য পুলিশের প্রশংসাও করেছেন তিনি।

আরও পড়ুন, দলের পদ খোয়া যেতেই বিপ্লবী শান্তনু চ্যালেঞ্জ ছুঁড়লেন খোদ মুখ্যমন্ত্রীকে

এদিন মমতা গতকালের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘এটা ছাত্রছাত্রীদের কাজ নয়। ওদের ওপর কোনও রাগ নেই, আমাদের সমর্থন আছে ওদের আন্দোলনে। কিন্তু আমাদের খারাপ লাগছে যে আন্দোলনের নামে হাসপাতালে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। কত কোটি টাকার ক্ষতি হয়েছে সেটার থেকেও বেশি দামী, কত মানুষ অসুবিধার মুখে পড়েছে। আমি তো খবর পেলাম যারা ওই হাসপাতালে ছিল তাঁরাও এখন রোগীকে নিয়ে চলে যেতে চাইছে। কিছু রাজনৈতিক দল, সবাই নয়, দুটি দল রাম আর বাম, এই অশান্তির সৃষ্টি করছে। রাম এবং বামেদের কাজ এটা। এই ঘটনায় আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছে। ওর অনেকক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্তও বেরিয়েছে। আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন। এখন তো AI দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিও বানানো হয়। সোশাল মিডিয়ায় প্রচুর ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। সেসবে বিশ্বাস করবেন না।’

আরও পড়ুন, শুক্রে হবে না কোনও বাংলা বনধ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন

এর পাশাপাশি মমতা জানান, ‘আমি গতকালের ঘটনার তীব্র নিন্দা করেছি। মূল ঘটনারও তীব্র নিন্দা করেছি। ওই ঘটনার প্রতিবাদে আমি নিজেও কাল মিছিল করব। প্রতিবাদ হবে। ফাঁসির দাবি জানাব। ছাত্রছাত্রীদের প্রতি কোনও রাগ নেই। রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কিন্তু এই কর্মবিরতি আর কতদিন ধরে চলবে বলুন তো? কর্মবিরতির জেরে অনেক জন মারা গেছে। অনেক পেশেন্ট মারা গেছে। আমি খবর পাচ্ছি অনেকে হাসপাতাল থেকে চলে যেতে চাইছেন। কারণ তাঁরা এখানে ভরসা করতে পারছেন না। কোনও বাড়ির লোক যদি বলেন যে তিনি ভরসা করতে পারছেন না তাহলে তো আমাদের কিছু করার নেই। প্রচুর গরিব মানুষ সাফার করছে হাসপাতালের কারণে। আর চিকিৎসকরা তো শপথ নেন। পুলিশও যেমন শপথ নেয় ছুটি না নেওয়ার। সেজন্য যে কোনওদিন তাদের ডিউটি করতে হয়। চিকিৎসকরাও কাউকে চিকিৎসা করতে বদ্ধপরিকর। এখন যা অবস্থা তাতে জেলার হাসপাতালগুলোকে আর আরজি করে রোগী রেফার না করার অনুরোধ করব। পেশেন্ট যেখানে আছে সেই জেলায় পাঠানো হবে। কোনও কোনও জুনিয়র ডাক্তার এর মধ্যেও ট্রিটমেন্ট করছেন। সেজন্য সাধুবাদ জানাচ্ছি। এখন তো তদন্ত দেখছে সিবিআই। আমি তো ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি। সিবিআই-এর কাছে আপনারা যান। আপনারা বলুন। আমাদের কোনও আপত্তি নেই।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ