‘নেপালে শান্তি বজায় থাকুক’, অশান্তিতে জড়িয়ে না পড়ার আবেদন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিবেশী দেশ নেপালে শান্তি বজায় রাখার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি বলেন, নেপালকে আমরা ভালোবাসি। সেখানে শান্তি বজায় থাকুক। প্রতিবেশী দেশ শান্তি বজায় থাকুক। প্রতিবেশী রাষ্ট্রেকে আমরা ভালোবাসি। শিলিগুড়ি, কালিম্পংয়ের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। সেখানে কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন। সেই বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু দেশের স্বার্থে সীমান্তে সতর্ক থাকার কথাই বলা হয়েছে।

তিনি বলেছেন, নেপাল আমেদের দেশ নয়। এটা বিদেশী রাষ্ট্র। এই ব্যাপারে বিশেষ কথা বলতে পারবেন না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালবাসি। কেন্দ্রীয় সরকার কিছু বললে বলতে পারবেন। কেন্দ্রীয় সরকার বিষয়টি দেখছে। তিনি অনুরোধ করেছেন সীমান্ত এলাকায় নজর রাখার কথা বলেছেন। শান্তি ফিরে আসুক।  প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব। পাশাপাশি শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে।

ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। প্রধানমন্ত্রী সহ ১০ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এক মন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। নেপালের শাসক দলের কার্যালয় ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নেপালের পার্লামেন্টে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। কাঠমাণ্ডুর ত্রিভূবন এয়ারপোর্ট থেকে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। তারপরেও শান্ত হয়নি কাঠমুন্ডু। মঙ্গলবার, দ্বিতীয় দিনেও নেপালে বিক্ষোভ অব্যাহত। সোমবার পুলিশের গুলিতে ২০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। মঙ্গলবারের বিক্ষোভে কেপি শর্মা ওলির পদত্যাগ এবং সরকার বরখাস্তের দাবি জানানো হয়। ইতিমধ্যেই ৩ মন্ত্রী পদত্যাগ করেছেন। তথ্যমন্ত্রীর বাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে।

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির