জন্মের ‘জাল’ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের আবেদন করে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  জন্মের ভুয়ো শংসাপত্রের মাধ্যমে পাসপোর্ট বানানোর অভিযোগে পুলিশের জালে এক যুবক। রাজাবাগান এলাকার বাসিন্দা মহম্মদ আফতাব আলম পাসপোর্টের আবেদন করেছিল। কিন্তু এই আবেদন করতে যে জন্ম শংসাপত্র সে জমা করেছিল, তা ভুয়ো বলে জানা গিয়েছে। এরপরেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন গ্রেফতার করেছে ব্যক্তি।

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির জন্মশংসাপত্র ইস্যু হয়েছিল মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর থেকে। কিন্তু তথ‍্য যাচাই করতে গিয়ে জানা গিয়েছে, জমা দেওয়া শংসাপত্র সঠিক নয়। এরপরেই আফতাবকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যজুড়ে জাল পাসপোর্টের বাড়বাড়ন্তের মাঝেই গ্রেফতারির ঘটনা ঘটেছে। গোটা বিষয়ের ওপরে নজর রয়েছে পুলিশের। আফতাব রাজাবাগানে থাকলেও, সে আসলে কোন এলাকার বাসিন্দা, কোথায় তার জন্ম, পাসপোর্ট তৈরি করতে ভুয়ো নথি কেন দিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভুয়ো নথির মাধ্যমে জাল পাসপোর্ট বানাবার ঘটনা রাজ্যে প্রথম নয়। ইতিমধ্যে জাল পাসপোর্টকাণ্ডে বিরাটি থেকে আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করে বহু তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানা গিয়েছে। আজাদের হয়ে একাধিক এজেন্ট কাজ করত বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তার কাছে থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, ১০০-র বেশি বাংলাদেশীকে ভারতীয় পরিচয়পত্র পাইয়ে দিয়েছে আজাদ। এখানেই শেষ নয়, ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট ভিসাও তৈরির কাজ করেছে সে।

ধৃত মহম্মদ আফতাব আলমের সঙ্গে আজাদের কোনো যোগাযোগ ছিল কিনা, নাকি তার আলাদা কোনো চক্র আছে, জানার চেষ্টা করছে পুলিশ।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার