নির্ধারিত সময়ের আগেই পৌঁছলেন সিবিআই দফতরে, জেরা চলছে মানিক ভট্টাচার্যের

সোমবার মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচী হাজিরা হওয়ার পর তাঁদের জেরা করে সিবিআই। ২৬৯ জনের বিদ্যালয়ে প্রবেশ এবং বেতন বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাইমারি (PRIMARY) নিয়োগ দুর্ণীতি বিতর্কে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই জেরা করতে চেয়ে তলব করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাণিক ভট্টাচার্যকে। তলব করা হয়েছিল পর্ষদের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচীকেও। নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। বিকেল সাড়ে ৫ টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২৬৯ জনের চাকরি হয়েছে বেআইনি ভাবে। 

খবর লেখা পর্যন্ত তাঁদের জেরা করা হয়েছে প্রায় দেড় ঘণ্টা ধরে। এখনও চলছে জেরা। ২০১৭ সালে প্রশ্নভুল মামলায় ১ নম্বর বাড়ানো হয়েছিল ২৬৯ জনের। পরিক্ষার্থী ছিলেন ২৩ লক্ষ। সোমবার মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচী হাজিরা হওয়ার পর তাঁদের জেরা করে সিবিআই। 

উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদের নিয়োগের ক্ষেত্রে আবারও দুর্নীতির ঘটনায় বড়সড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট (KOLKATA HIGH COURT)। ২০১৪ সালের টেট পরীক্ষায় ২০১৭ সালে যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশিত হয় তা এদিন বেআইনি বলে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ওই দ্বিতীয় নিয়োগের ক্ষেত্রে ২৬৯জনকে এদিন চাকরি থেকে বরখাস্ত করল হাইকোর্ট। সেই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে ওই গোটা ঘটনায় তদন্ত করবে সিবিআই। এদিনই বিকাল সাড়ে ৫টার মধ্যে সিবিআই তদন্ত শুরু করবে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন।  প্রয়োজনে সিবিআইকে এফআইআর দায়ের করার কথাও বলেন বিচারপতি। ইতিমধ্যেই এই ২৬৯ জনের বিদ্যালয়ে প্রবেশ এবং বেতন বন্ধ করা হয়েছে।  

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ