নওশাদ-সহ সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে মিছিলে বিমান, সেলিম

মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddique)-সহ সমস্ত রাজনৈতিক বন্দির (Political Prisoners) মুক্তির দাবিতে মিছিল করল সিপিআইএম (CPIM), সিপিআই (CPI), ফরওয়ার্ড ব্লক (Forward Block), আইএসএফ (ISF)-সহ একাধিক রাজনৈতিক দল। মঙ্গলবার কলকাতার রামলীলা ময়দান থেকে রানী রাসমনি রোড পর্যন্ত এই মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিলে হাঁটেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে মঙ্গলবার রামলীলা ময়দান থেকে রানী রাসমনি রোড পর্যন্ত মিছিলের ডাক দেয় একাধিক বামপন্থী সংগঠন। মিছিল করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। মোট ১৮টি সংগঠন এদিন বিধায়কের মুক্তির দাবিতে মিছিলে সামিল হয়। রামলীলা ময়দান থেকে দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ মিছিলটি ধর্মতলার উদ্দেশে রওনা দেয়। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রায় এক হাজার মানুষ এদিন মিছিলে হাঁটেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত গত ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় জমায়েত করেছিল দলটির কর্মী সমর্থকরা। ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকিও। সেই জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় আইএসএফ কর্মী সমর্থকদের। এরপর গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অন্যদিকে ওইদিন ধর্মতলায় আসার পথে ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে ৪ জন আইএসএফ কর্মী আহত হন। ২১ জানুয়ারির ঘটনার পর এখনও পর্যন্ত ৫০ জনের বেশি আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা