বাগুইআটি কাণ্ডের জেরে সরতে পারেন বিধাননগর পুলিশ কমিশনার

বাগুইআটি কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জানতে চেয়েছিলেন তদন্তের অগ্রগতি নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগুইআটি জোড়া খুনের ঘটনার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সেই কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। পুলিশের ভূমিকায় যে আদৌ খুশি নন মুখ্যমন্ত্রী, তা স্পষ্ট। বাগুইআটি কাণ্ডে দেওয়া হয়েছে সিআইডি তদন্তের নির্দেশ। আগেই ক্লোজ করা হয়েছিল বাগুইআটি থানার আইসিকে। তারপরে সাসপেণ্ড করা হয় তাঁকে। সূত্রের খবর, এবার সরানো হতে পারে বিধাননগর পুলিশ কমিশনারকে (BIDHANNAGAR POLICE COMMISSIONER)।

বুধবার প্রশাসনিক বৈঠক হয় নবান্নে। সূত্রের খবর, বাগুইআটি কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জানতে চেয়েছিলেন তদন্তের অগ্রগতি নিয়ে। স্পষ্ট জানিয়েছিলেন, ‘কর্তব্যে গাফিলতি’ বরদাস্ত নয়। জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনার কোনও সদুত্তর দিতে পারেননি। এতেই অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, দ্রুত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন শোকাতুর পরিবারের পাশে সবরকম ভাবে যেন প্রশাসন পাশে থাকে। সেই সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। যার জেরেই সরানো হতে পারে বিধাননগর পুলিশ কমিশনারকে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন