ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ। বন্ধ ট্রেন চলাচল। সোমবার সপ্তাহের প্রথম দিন অফিস ফেরত যাত্রীদের চরম দুর্ভোগ। জানা গেছে, সোমবার বিকেল পাঁচটা বেজে ৫৮ মিনিটে ময়দান মেট্রো স্টেশনে(Maidan Metro Station) আপ ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যাত্রী। মেট্রো কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেল ট্রাকের মধ্যে পড়ে থাকা ওই যাত্রীকে উদ্ধারের কাজ শুরু করে। এর জেরে ব্লু লাইনে(Blue Line) ট্রেন চলাচল ব্যাহত হয়। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল চালু রাখা হয়েছে। নিরবিচ্ছিন্ন মেট্রো পরিষেবা না মেলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যানজট এড়িয়ে মেট্রো এ সরাসরি দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পৌঁছানো সম্ভব হচ্ছে না। সোমবার সপ্তাহের প্রথম দিনে অফিস ফেরত এবং কলেজ ফেরত পড়ুয়াদের চাপে নাস্তানাবুদ পরিস্থিতি মেট্রো স্টেশন গুলিতে। ঘন ঘন ময়দান মেট্রো স্টেশন সহ ব্লু লাইনে সব স্টেশনে মেট্রো কর্তৃপক্ষ শীঘ্রই মেট্রো পরিষেবার স্বাভাবিক হবে বলে ঘোষণা করছে মাইকে। সব স্টেশন গুলিতে মেট্রো যাত্রীদের ভিড় জমে গিয়েছে। চলন্ত মেট্রোর সামনে ব্লু লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা সম্প্রতি এর আগেও ঘটে নেতাজি ভবন স্টেশনে। এই ধরনের ঘটনায় মেট্রোযাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। প্রতিটি স্টেশনে আরপিএফ জওয়ান মোতায়ন রয়েছে।

হলুদ লাইনের বাইরে না দাঁড়ানোর জন্য সচেতনতা প্রচার , জরিমানা সবকিছুই রয়েছে। কিন্তু তবুও এই ধরনের আত্মহত্যার ঘটনা রোখা সম্ভব হচ্ছে না। আর এই ধরনের ঘটনা ঘটলে সেই যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া উক্তি মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সুযোগ বুঝে মোটরসাইকেল ক্যাব থেকে ট্যাক্সিচালক হাকাচ্ছে মোটা দর। এদিন ময়দান স্টেশনে যে যাত্রী ঝাঁপ দিয়েছে তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে ময়দান থানা ও দমকল কর্মীরা।

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু