সাত সকালেই থমকালো মেট্রোর পরিষেবা! হয়রানির মুখে যাত্রীরা

বৃহস্পতিবার সকালে মেট্রো রেলের কর্মীরা দমদম ও বেলগাছিয়ার মধ্যে আপ লাইনে ফাটল দেখতে পান। তার জেরে তড়িঘড়ি করে দমদম থেকে গিরিশপার্ক পর্যন্ত আপ লাইনের ট্রেন বন্ধ করে দেওয়া হয়। পরে বেলগাছিয়া ও শ্যামবাজারের মধেও ডাউন লাইনেও ফাটল দেখতে পান মেট্রো রেলের কর্মীরা। ফলে ওই লাইনেও ট্রেন বন্ধ করে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের দিন সাত সকালেই দৌড় থামলো শহরের লাইফলাইন মেট্রো রেলের। বৃহস্পতিবার সকালে মেট্রো রেলের কর্মীরা দমদম ও বেলগাছিয়ার মধ্যে আপ লাইনে ফাটল দেখতে পান। তার জেরে তড়িঘড়ি করে দমদম থেকে গিরিশপার্ক পর্যন্ত আপ লাইনের ট্রেন বন্ধ করে দেওয়া হয়। পরে বেলগাছিয়া ও শ্যামবাজারের মধেও ডাউন লাইনেও ফাটল দেখতে পান মেট্রো রেলের কর্মীরা। ফলে ওই লাইনেও ট্রেন বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে সাত সকালে গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা থমকে যায়। তবে কবি সুভাষ থেকে গিরিশ পার্ক এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে। যদিও তুলনামূলক ভাবে ট্রেন কম চলছে।

এদিনের ঘটনার জেরে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান, ‘ফাটল দেখা দিয়েছে বলে এখনই বলব না। মেট্রো রেলের কর্মীরাই প্রথমে লাইনে একটি সমস্যা দেখতে পান। পরে আরও দুই জায়গায় লাইনে সমস্যা ধরা পড়ে। ইঞ্জিনিয়ারদের দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই গিরিশ পার্ক থেকে দমদম মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সমস্যা কতক্ষনে ঠিক হবে তা এখনই বলা যাচ্ছে না।’ তবে সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রার তারতম্যের কারনেই লাইনে সমস্যা দেখা দিয়েছে। তবে এদিনের এই ঘটনার জেরে সমস্যার মুখে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। বিশেষ করে যারা দমদম স্টেশন থেকে মেট্রো ধরে মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা কর্মস্থলে যান তাঁরা এদিন দমদম স্টেশনে সমস্যায় পড়ে যান।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড