ফের বন্ধ করা হল গ্রিন লাইনে মেট্রো পরিষেবা, কারণ উল্লেখ না করায় ক্ষুব্ধ যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনধি, কলকাতা: বিশ্বকর্মা পুজোর সময়ে পরপর দুইদিন অফিস টাইমে বন্ধ হয়ে গিয়েছিল গ্রিন লাইন মেট্রো পরিষেবা। চরম ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যজাত্রীরা। তারপর মঙ্গলবার টানা বৃষ্টিতে ব্যহত হয়েছিল পরিষেবা। জলজন্ত্রনার মেট্রো চলাচল  স্বাভাবিক  না হতেই ফের গ্রিন লাইন মেট্রোয় ফিরল  দুর্ভোগ। বুধবার দুপুর ১২টা নাগাদ হাওড়া থেকে সল্টলেকে গ্রিন লাইন মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কি কারণে বন্ধ করা হয়েছে তা জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বেজায় চটেছেন যাত্রীরা।

ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার জলমগ্ন হয়েছিল গোটা কলকাতা। শহরের বেশিভাগ অংশ চলে গিয়েছিল জলের তলায়। তাতেই ব্যহত হয়েছিল কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পরিষেবা। সিগন্যালিং-এর সমস্যা সমস্যার জন্য শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর মুখী মেট্রো একের পর এক স্টেশনে দাঁড়িয়ে ছিল। প্রায় ১৫ মিনিটের বেশি পরিষেবা ব্যাহত ছিল। কিছু সময় পরে যদিও সেটি স্বাভাবিক হয়। তার পর বুধবার গ্রিন লাইন মেট্রো চলাচলা বন্ধ করা হয়। যদিও কিছুক্ষণ পর তা স্বাভাবিক করা হয়। তবে তা হলেও প্রায়দিনই এই মেট্রো বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্ষুব্দ নিত্যযাত্রীরা। কেন এই সমস্যার সমাধান করছে না মেট্রো কর্তৃপক্ষ তা নিয়েই তুলছে প্রশ্ন। 

প্রসঙ্গত, নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি। ভিড় হচ্ছে চূড়ান্ত, মানুষের চাপে দরজা বন্ধ হচ্ছে না, ফলে ৭ মিনিটের জায়গায় অধিকাংশ সময় মেট্রোর সময়ের ব্যবধান  হয়ে দাঁড়াচ্ছে ১৫ মিনিট। এই সমস্যার কারণে ভিড়ও বাড়ছে। অন্যান্য সমস্যা তো রয়েছেই।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের