আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নবমীর রাতে যাত্রী বহনে রেকর্ড গড়ল মেট্রো

নিজস্ব প্রতিনিধিঃ দশমীতে আজ বিষাদের সুর। মায়ের ঘরে ফেরার পালা। তাই নবমীর রাতে শেষ মুহূর্তের জন্য প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন প্রচুর মানুষ। পুজোর বাকি দিনগুলির তুলনায় তাই ভিড় মাত্রা ছোঁবে তা বলার অপেক্ষা রাখেনা। আর যানজট মুক্তভাবে ঠাকুর দেখতে মেট্রোকেই শ্রেষ্ঠ উপায় বলে বেছে নেন সকলে। নবমীতেও তাই মেট্রো যাত্রীর সংখ্যা ৬ লক্ষের গণ্ডি পেরোল। উত্তর-দক্ষিণ করিডোরে নবমীতে মোট ৬ লক্ষ ২৬ হাজার ৯২৯ জন যাত্রী মেট্রোয় চেপেছেন বলে খবর মেট্রো কর্তৃপক্ষের তরফে।

 নবমীতেও দর্শনার্থীদের সুবিধার্থে সারারাত মেট্রো চলে। মোট পরিষেবা ছিল ২৫১টি। ভিড়ের নিরিখে সবথেকে এগিয়ে কালীঘাট মেট্রো স্টেশন। মোট ৬২,৮০৯ জন এই স্টেশন থেকে যাতায়াত করেছে।  দমদমে এরপরেই দমদমের নাম আসে। দমদম থেকে ৬০,৬৯১ জন  সওয়ারি করেছে। তৃতীয় স্থানে শোভাবাজার-সুতানুটি। চতুর্থ স্থানে দক্ষিণেশ্বর। এই দুই স্টেশন থেকে যথাক্রমে ৪৯,৩৭৯জন  ও ৩২৩৭৮ জন যাত্রী সওয়ারি করেছে।  

উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে সারারাত মেট্রো চালানোর ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ। পূর্ব-পশ্চিম করিডোরেও মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানো হয়।  সমস্ত স্টেশনগুলিতে টিকিট কাউন্টার খোলা রাখা হয়।  

Published by:

Share Link:

More Releted News:

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ