চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবান্ন সম্মতি দিলেই মেট্রো স্টেশন হবে কিশোর কুমারের নামে

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন মেট্রো স্টেশনের (METRO STATION) নাম বরেণ্য বক্তিদের নামে রাখা হয়েছে। এভাবেই জানানো হয়েছে শ্রদ্ধা। আবারও বাংলা ও বাঙালির গর্ব কিশোর কুমারের (KISHORE KUMAR) নামে নামাঙ্কিত হতে পারে মেট্রো স্টেশন। নবান্ন সম্মতি দিলেই স্টেশনের নাম হবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের নামে। উল্লেখ্য, রুবি স্টেশনের নামকরণ হবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের (HEMANTA MUKHOPADHYAY) নামে। আর এই খবরে খুশি মেট্রো যাত্রীরা।

জানা গিয়েছে, কিশোর কুমারের নামে মেট্রো স্টেশন করার আবেদন জানিয়েছিল তাঁর অনুরাগীদের একটি সংগঠন। তাতে প্রাথমিক ভাবে সম্মতি মিলেছে মেট্রো কর্তৃপক্ষের। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনার ওপর। এও জানানো হয়েছে, রাজ্যের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। নবান্ন সবুজ সঙ্কেত দিলেই তা কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেন্দ্র অনুমতি দিলেই হবে নামকরণ।

গত ২৮ নভেম্বর মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল কিশোর কুমার ফ্যান ক্লাব। ইষ্ট-ওয়েস্ট মেট্রো রুটের একটি স্টেশনের নাম করা হোক কিশোর কুমারের নামে। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে ওই সংগঠনকে চিঠি দেয় মেট্রো। সেখানেই জানানো হয়েছে এই তথ্য। আরও বলা হয়েছে, নামকরণের জন্য পরিবহণ দফতরের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন  হয়। পরিবহণমন্ত্রীর মাধ্যমে তা পেশ হতে হবে মন্ত্রিসভায়। সেখানে সম্মতি মেলা দরকার। আর তা মিললেই সেই তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। আবেদনকারীদের পক্ষ থেকে আবেদন, নামকরণ যেন আগামী ৪ অগাস্টের আগে হয়। কারণ ৪ অগাস্ট স্মরণীয় কিশোর কুমারের জন্মদিন। মেট্রো কর্তৃপক্ষের সিংহভাগ আধিকারিক- কর্মী বলছেন, স্টেশনের নাম কিশোর কুমারের নামে হলে ভালোই হবে।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ