কাশী বোস লেনের পুজোমণ্ডপে চক্ষুদানের অঙ্গীকার শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে এবার সমাজসেবার অঙ্গ হিসেবে চক্ষুদান করার অঙ্গীকার করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উত্তর কলকাতার সুপ্রাচীন কাশী বোস লেনের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মোট ৮৬ জন চক্ষুদান(Eye Donation) করার সংকল্প নিয়ে অঙ্গীকারবদ্ধ হলেন। দুর্গাপূজা মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয়, যে সমস্ত মানুষ দৃষ্টিহীন যারা প্রকৃতির আলো ও মাতৃ মুখ দর্শন করতে পারেন না, তাদের চক্ষুদান করার অঙ্গীকার এর মধ্য দিয়েই সেই কাজে ব্রতী হলেন, শশী পাঁজা সহ ৮৬ জন মানুষ।

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এদিন ফের সিজিও কমপ্লেক্সে ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো নিয়ে ফের বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja)।তার মতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বারবার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে যেভাবে এরাজের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে তার পরিবার একাধিক নেতা মন্ত্রীকে টার্গেট করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং সম্মানহানি করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কোন রাজনীতির অংশ হতে পারে না। রুজিরা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে না পেরেই বারবার ইডি, সিবিআই এর মত কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার।

কামদুনি কাণ্ড নিয়ে কোর্টের রায় এর পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার দোষীদের আড়াল করতে চাইছে।এ প্রসঙ্গে, মন্ত্রী শশী পাঁজা বলেন,উনি কি বলেন তার ওপর কিছু নির্ভর করে না। উনি প্রায়শই বিভিন্ন ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করেন। রাজ্য সরকার সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেখান থেকেই ন্যায্য বিচার অবশ্যই পাবেন প্রকৃত অপরাধীরা সাফ জানালেন, মন্ত্রী শশী পাঁজা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের