ধর্মতলা ও শিয়ালদা মেট্রো এখন পকেটমারদের স্বর্গরাজ্য, বাড়ছে মোবাইল চুরির ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের সুবিধার জন্য পুজোর আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো রুট খুলে গিয়েছে। এর ফলে মানুষ ধর্মতলা ও শিয়ালদা সহজেই যাতায়াত করতে পারছেন। সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত যেতে আর সমস্যায় পড়তে হচ্ছে না। কিন্তু ধর্মতলা ও শিয়ালদা জুড়ে পকেটমারদের রাজত্ব বেড়েছে। মেট্রো রেল এখন হয়ে উঠেছে পকেটমারদের স্বর্গরাজ্য।

জানা গিয়েছে ধর্মতলা ও শিয়ালদা জুড়ে যাত্রীদের মোবাইল খোয়া যাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত আড়াই সপ্তাহে এই ঘটনা অনেক বেশি ঘটেছে। মেট্রো জংশনগুলোতে ভিড় বেশি হওয়ার কারণে সুযোগ নিচ্ছে পকেটমাররা। মেট্রোর পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে প্রায় দেড় লক্ষ বাড়তি যাত্রী মেট্রোতে যাতায়াত করেন। দিনের ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড, শিয়ালদা ও হাওড়া স্টেশনে লাগেজ নিয়ে ওখানে আমার সময়ে ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগকে হাতিয়ার করছে পকেটমাররা। বিষয়টি অজানা নয় লালবাজারের গোয়েন্দাদের। সবদিকেই নজর রাখছেন পুলিশ আধিকারিকরা।

ইতিমধ্যেই মেট্রোতে বাড়তি নজরদারি শুরু করেছে লালবাজারের গোয়েন্দা শাখা। ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বউবাজার থানার একটি মামলায় আইফোন সহ খোয়া যাওয়া একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। লাল বাজারের মতে, অনেক নতুন যাত্রীরা মেট্রোতে এখন সফর করছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকেই অনেক কিছু জানেন না। এই বিষয়টি হাতিয়ার করেছে পকেটমাররা। সামান্য অসতর্কতার মুহূর্তকে কাজে লাগিয়ে বিপদ ঘনিয়ে আনে তাঁরা। এসপ্ল্যানেডে একাধিক ট্রেন ঢুকলে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। ফলে এই স্টেশন এখন পকেটমারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের