কোভিডের বলি কত চিকিৎসক, তথ্য নেই কেন্দ্রের কাছে

আইএমএ’র দাবি, কোভিডকালে দেশে ১৬০০-র বেশি চিকিৎসক কোভিডের বলি হয়েছেন। অথচ মোদি সরকারের কাছে তার কোনও তথ্যই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে ভারতে ঠিক কত চিকিৎসক(Doctors) ও স্বাস্থ্যকর্মী এই কোভিডের বলি হয়েছেন তার কোনও তথ্যই নেই মোদি সরকারের(Modi Government) কাছে। এমনই দাবি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন(IMA) বা আইএমএ’র। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসায় এখন রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। আইএমএ’র দাবি যে খুব একটা ভুল নয় সেটা আবার সামনে এসেছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তা স্বীকার করে নেওয়ায়। স্বাভাবিক ভাবেই এই প্রশ্নেই এখন মোদি সরকারকে বিঁধতে শুরু করেছে তৃণমূল সহ অনান্য বিরোধীরা।

আইএমএ’র দাবি, কোভিডকালে দেশে ১৬০০-র বেশি চিকিৎসক কোভিডের(Covid) বলি হয়েছেন। অথচ কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে থাকা এই যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে। গত মঙ্গলবার রাজ্যসভায়(Rajyashabha) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, ২০২০-র মার্চ থেকে এখনও পর্যন্ত ঠিক কত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোভিডে মারা গিয়েছেন পেশাগত ভাবে তা আলাদা করে তথ্য কেন্দ্রের কাছে নেই। দেশে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত কোভিডে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এদের মধ্যে ঠিক কতজন চিকিৎসক আর কতজন স্বাস্থ্যকর্মী তার তথ্য কেন্দ্রের কাছে নেই। আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার। যাদের হাতে কোভিডের বিরুদ্ধে অস্ত্র রয়েছে লড়াই করার জন্য সেই সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের খবর কেন রাখেনি মোদি সরকার? যদিও সেই প্রশ্নের জবাব মেলেনি মোদি সরকারের তরফে।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নতুন বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে মালিকপক্ষের বিস্ফোরক দাবি

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের