কলকাতার উন্নয়নে ৫০০ কোটি টাকা দিচ্ছে মোদি সরকার

নরেন্দ্র মোদির সরকার ৫০০ কোটি টাকা দিচ্ছে কলকাতা পুরনিগমকে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় মিলবে এই টাকা। বছর ধরে পাওয়া যাবে ১০০ কোটি টাকা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার(Kolkata) বুকে নানা উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার(Narendra Modi Government) ৫০০ কোটি টাকা দিচ্ছে কলকাতা পুরনিগমকে(KMC)। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় মিলবে এই টাকা। তবে এই টাকা একলপ্তে মিলবে না। আগামী ৫ বছর ধরে পাওয়া যাবে ১০০ কোটি টাকা করে। পুজোর আগে দিল্লিতে দেশের বিভিন্ন পুরনিগমকে নিয়ে অর্থ কমিশনের একটি বৈঠক হয়েছিল। সেখানে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন পুরকমিশনার(Commissioner of KMC) বিনোদ কুমার, পুরনিগমের নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ সহ একাধিক পুর আধিকারিক। বৈঠকে ছিলেন দিল্লি, মুম্বই, চেন্নাই সহ দেশের বিভিন্ন পুরনিগমের আধিকারিকরা। সেখানে কলকাতার পুরকর্তারা শহরের বিভিন্ন এলাকায় কী কাজ হয়েছে এবং টাকা পেলে তাঁরা আরও কোন-কোন কাজ করবেন সেই পরিকল্পনার কথা জানান। এরপরেই কেন্দ্রীয় অর্থ কমিশনের কর্তারা কলকাতা পুরনিগমকে দেশের মধ্যে সব থেকে বেশি আর্থিক অনুদানের সবুজ সঙ্কেত দেন।

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, নিকাশি সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজে ব্যবহার করার শর্তে এই ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই টাকা যেমন ধাপে ধাপে ঢুকবে ঠিক তেমন ভাবেই নিকাশি ও পরিবেশ রক্ষায় পরিকাঠামোর কাজে লাগানো হবে। প্রথম ধাপে মিল্ক কলোনি, পামার বাজার, গুলশন কলোনি সহ কয়েকটি জায়গায় ছোট মাপের নিকাশি পাম্পিং স্টেশন হবে। এছাড়া সংযোজিত এলাকায় ৩০ কিলোমিটার লম্বা একটি নিকাশি খাল কাটা হবে। পরিবেশ রক্ষায় নতুন পুকুর কাটা এবং নতুন ব্যারেজ হবে। দুর্যোগের পূর্বাভাস পেতে ওয়ার্নিং সিস্টেম(Warning System) প্রযুক্তির ব্যবহারও চালু হবে। এরই পাশাপাশি বৃষ্টির জল ধরার জন্য একাধিক ছোট জলাধার নির্মাণ এবং বেহালা, জোকায় নিকাশি খাল সংস্কার করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেই পুরনিগম সূত্রে জানা গিয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা