তিন আসনে জামানত জব্দ! বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদলের ইঙ্গিত

উপনির্বাচনে সবমিলিয়ে ১৪ শতাংশ ভোট কমেছে বিজেপির। ফলে স্বভাবতই অখুশি ও ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি বঙ্গ বিজেপির এই হাল দেখে রীতিমতো হতভম্ব কেন্দ্রীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে ভবাণীপুর-সহ তিন এবং পরে বাকি চার বিধানসভার উপনির্বাচনে হার। এরমধ্যে তিন আসনে জামানত জব্দ হয়েছে বিজেপির, দুটি জেতা আসন হাতছাড়া হয়েছে। উপনির্বাচনে সবমিলিয়ে ১৪ শতাংশ ভোট কমেছে বিজেপির। ফলে স্বভাবতই অখুশি ও ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি বঙ্গ বিজেপির এই হাল দেখে রীতিমতো হতভম্ব কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, খুব শীঘ্রই বঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল করবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই জন্য বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিস্তারিত রিপোর্ট-সহ দিল্লিতে তলব করা হবে।

উনিশের লোকসভা নির্বাচনে আশা জাগিয়েও একুশের বিধানসভায় মুখ থুবরে পড়ে বঙ্গ বিজেপি। এরপর উপনির্বাচনে লজ্জার পরিসংখ্যান। এরমধ্যেই একের পর এক বিধায়ক দল ছেড়ে ফিরে যাচ্ছেন পুরোনো দলে। সবমিলিয়ে একেবারেই ল্যাজে-গোবরে অবস্থা দিলীপ ঘোষ-শুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীদের। এই পরিস্থিতিতে ২০২৪-এর আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বঙ্গ বিজেপির সংগঠনকে নতুন করে সাজাতে উদ্যোগী হল কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে সম্ভবত ৭ নভেম্বর দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসছেন বিজেপির শীর্ষ ত্রয়ী অমিত শাহ-জেপি নাড্ডা ও নরেন্দ্র মোদি। সেখানেই দিলীপ ঘওষ-শুকান্ত মজুমদারদের পেশ করা রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে। আরও জানা যাচ্ছে, ওই বৈঠকের আগের দিন দিল্লিতে অমিত শাহ আলাদা করে বৈঠক করবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে।

বঙ্গ বিজেপির অন্দরের খবর, এবার দলীয় সংগঠনে আরএসএস নেতাদের প্রাধান্য দেওয়া হবে। কয়েক সপ্তাহ আগেই এই রাজ্যে আরএসএসের রাজ্য সংগঠনে রদবদল হয়েছে। দায়িত্বে এসেছেন সুব্রত চট্টোপাধ্যায়। তিনি আবার দিলীপ ঘোষ ঘনিষ্ঠ। ফলে ফের দিলীপের হাতেই নেতৃত্বের রাশ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট। সেটাও মাথায় রাখছে বিজেপি নেতৃত্ব। এই দুই পুরনিগমের ভোটের পরই আগামী জানুয়ারিতে রাজ্যের অন্যান্য পুরসভায় ভোট হতে পারে। ফলে নতুন করে কোমর বাধছে বিজেপি। কারণ ২০২১ লোকসভায় এই রাজ্য থেকে জেতা ১৯টি আসন খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি ধরে রাখতে হলে সংগঠনে আরও জোর দিতে হবে বলেই মনে করছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫