OBC Certificate বাতিল প্রসঙ্গে মোদি-শাহের দাবি বনাম মমতার আশ্বাস, খুশি সংখ্যালঘু সমাজ

মালদা থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে কাকদ্বীপ, বীরভূম থেকে বসিরহাট, বাংলার সংখ্যালঘু সমাজের সবাই খুশি মমতার রুখে দাঁড়ানোর সিদ্ধান্তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে সব কিছু কেড়ে নেওয়ার হুমকি, অন্যদিকে বরাভয় আশ্বাস। এক যুগ সন্ধিক্ষণে দাড়িয়ে বাংলার(Bengal) সংখ্যালঘু সমাজ। গতকাল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ এক রায়ের মাধ্যমে ২০১০ সালের পরবর্তী সময়ে রাজ্য সরকারের ইস্যু করা প্রায় ৫ লক্ষ OBC Certificate বাতিল করে দিয়েছে। এর দরুণ সব থেকে বেশি ক্ষতির সন্মুখীন হচ্ছেন বাংলার সংখ্যালঘু সমাজ(Minority Society)। সেই রায়কে হাতিয়ার করে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও অমিত শাহ(Amit Shah) তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন, তা কার্যত তাঁদের চিরাচরিত মুসলিম বিরোধী মনোভাব ও মানসিকতার প্রতিফলনই তুলে ধরেছে। আর তা শুনে রীতিমত আশঙ্কিত, আতঙ্কিত বাংলার সংখ্যালঘু সমাজ। ঠিক এই ছবির বিপরীতেই এখন দাঁড়িয়ে গিয়েছে বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার সংখ্যালঘু সমাজের পাশে থাকার, দাঁড়াবার সুদৃঢ় আশ্বাস। আর মমতার এই অবস্থানের দরুণ এখন খুশির হাওয়া বাংলার সংখ্যালঘু সমাজে। মালদা থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে কাকদ্বীপ, বীরভূম থেকে বসিরহাট, সবাই খুশি মমতার রুখে দাঁড়ানোর সিদ্ধান্তে।

OBC Certificate বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি এখন সব থেকে বেশি মুখ পোড়াচ্ছে গেরুয়া শিবিরের। ওয়াকিবহাল মহলের দাবি, দুই ২৪ পরগনা জেলায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা অনেকটাই। লোকসভার আসনও বেশি। দুই মেদিনীপুরেও তাঁদের প্রভাব রয়েছে যথেষ্ট বেশি। তারপরেও যেভাবে তৃণমূলকে নিশানা বানাতে গিয়ে মোদি-শাহ যেভাবে সংখ্যালঘুদেরই আক্রমণ করে বসেছেন তা লোকসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম দফার ভোটের আগে পদ্মশিবিরের ওপর কার্যত হাঁসুয়ার কোপ এনে দিয়েছে, মোদি-শাহের হুঙ্কার শুনে এই ৪ জেলার কোনও সংখ্যালঘু মানুষ বিজেপিকে ভোট দেবে কিনা সন্দেহ। বরঞ্চ তা তৃণমূলের পক্ষে একজোট হবে। প্রসঙ্গত OBC Certificate বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন যে, ‘কলকাতা হাইকোর্ট INDIA জোটকে একটা বড় থাপ্পড় মেরেছে। পশ্চিমবঙ্গের সরকার মুসলিমদের ভোটব্যাঙ্কের জন্য, যাচাই না করেই মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই ভোটব্যাঙ্কের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ অন্যদিকে শাহ জানিয়েছেন, ‘বাংলায় কোনও সমীক্ষা না করেই মুসলিমদের OBC তালিকাভুক্ত করার ষড়যন্ত্র চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের জন্য মুসলিমদের OBC সংরক্ষণ দিতে চাইছেন।’

মোদি-শাহের এই দাবি ও বক্তব্য যখন বাংলার সংখ্যালঘু সমাজকে ক্ষিপ্ত করে তুলেছে সেখানে মমতার দাবি ও আশ্বাস তাঁদের ভরসাও যোগাচ্ছে। মমতা কিন্তু এই প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, ‘হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ OBC সংরক্ষণ বাতিল করে দিয়েছে। ক্ষমতায় আসার আগেই এই রূপ, আসার পরে কী হবে, তা হলে ভাবুন! কুড়মি, ওরাঁও, সাঁওতাল, সবাইকে সাবধান করছি, বিজেপিকে ভোট দিলে খারাপ সময় আসবে। বিজেপি OBC-দের সংরক্ষণ কেড়ে নিতে চাইছে। কেউ অবসর নিয়ে বলছেন, আমি আরএসএসের লোক। কেউ আবার বলছেন, আমি বিজেপির লোক। এঁদের দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? কোর্টের সকলে খারাপ নন। কিন্তু যিনি এই রায় দিয়েছেন, তাঁর রায় আমি মানি না। সংরক্ষণ চলবে। দরকারে আমি উচ্চতর আদালতে যাব। নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য এই রায়। উনি যা বলছেন, কেউ কেউ তা-ই করছেন। কিন্তু গায়ের জোরে কেউ যদি মনে করেন, রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন, তা হবে না। যত দূর যেতে হবে, যাব। এই রায় মানছি না, মানব না। আইনে বিভেদ হয় না। দেশে কখনও ভাগাভাগি হয় না। এটা বাংলার কলঙ্কিত অধ্যায়। হিন্দুকে বাদ দিলাম, মুসলিমকে রাখলাম— এটা হতে পারে? স্পর্ধা তো কম নয়! বিজেপির কোনও পলিসি নিয়ে কোনও কথা বলার সাহস আছে? ক’দিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন, সংরক্ষণ কেড়ে নেবেন। সেটা কখনও হয়? তা হলে তো সংবিধান ভেঙে দিতে হয়। এটা হতে পারে না। এই রায় আমি মানি না। ২৬ হাজার চাকরি ওরা বাতিল করেছিল, তখনও আমি সেই রায় মানিনি। বুধবার যে রায় দিয়েছে, তা বিজেপির রায়। আমরা মানি না। OBC সংরক্ষণ চলছে, চলবে।’

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে বায়োপিকের শুটিং শুরু

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প