সূর্য-বিমান জমানার অবসান, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ সিপিএম থেকে বৃদ্ধতন্ত্রকে ছেঁটে ফেলার কাজ পুরোদমে শুরু হলো। বয়সের কারণেই দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সূর্যকান্ত মিশ্রকে। তাঁর পরিবর্তে সংগঠনের হাল ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ হিসেবে পরিচিত মহম্মদ সেলিমকে। বৃহস্পতিবার রাজ্য সম্মেলনের শেষ দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়সহ মোট ১২ জন।

মঙ্গলবার থেকেই কলকাতায় শুরু হয়েছিল সিপিএমের রাজ্য সম্মেলন। আর সম্মেলনের উদ্বোধনী ভাষণেই বঙ্গ সিপিএমে বৃদ্ধতন্ত্র যেভাবে জাঁকিয়ে বসেছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের প্লেনামের সিদ্ধান্ত মেনে পঁচাত্তর ঊর্ধ্বদের যে এবার পদ থেকে সরে দাঁড়াতে হবে, স্পষ্টভাবেই সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ফলে বর্তমান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রবীণ নেতা বিমান বসু, কান্তি গঙ্গোপাধ্যায়, অমল হালদারদের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছিল।

সূর্য জমানার অবসান ঘটলে নতুন সম্পাদক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। সূর্যকান্ত মিশ্রের উত্তরসূরি হিসেবে হাওড়ার দাপুটে নেতা শ্রীদীপ ভট্টাচার্যের নাম নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছিল। কিন্তু সম্মেলনের শেষ দিনে উল্টে গেল পাশার দান। বঙ্গ সিপিএমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তাল দলের পলিটব্যুরোর সদস্য তথা সংখ্যালঘু মুখ মহম্মদ সেলিমের কাঁধে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী পঞ্চায়েত ভোটে সংখ্যালঘুদের সমর্থন ফিরে পেতেই রাজ্য সম্পাদক হিসেবে সেলিমকে বেছে নেওয়া হয়েছে।

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে