বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া : মদ্যপানে  প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষক নিরুপম পালকে মারধরের ঘটনায় এবার পাল্টা অভিযোগ ধৃত তরুণীর পরিবারের। ধৃত তরুণীর মায়ের অভিযোগ, ওই তরুণীকে অশালীন মন্তব্য করেছিলেন নিরুপম পাল। তার প্রতিবাদেই মারধরের ঘটনা ঘটেছে। মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ধৃত তরুণীর মায়ের। একটি ভিডিও ক্লিপও তিনি জমা করেছেন বলে জানা যাচ্ছে।

প্রতিবাদী শিক্ষককে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণীকে শনিবার দুপুরেই গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। অভিযুক্তরা অভয়, পাপাই, জয়। এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃত তরুণীর নাম মদিরা মুখোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করা হয়েছে। নিমতায় অভিযুক্ত তরুণীর হদিশ পায় পুলিশ। তারপরেই সেখানে গিয়ে তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে জিজ্ঞাসাবাদ করে তিনজনের নাম জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। তাঁদের খোঁজে শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজেও তাদের দেখে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত অঙ্কন শিক্ষক নিরুপম পালের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পরেই গ্রেফতার অভিযুক্ত তরুণী।

মেয়ের গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পরেই থানায় গিয়ে পাল্টা অভিযোগ জানিয়েছেন মদিরা মুখোপাধ্যায়ের মা। তিনি বলেছেন, রাস্তায় তাঁর মেয়ের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করেছিলেন আক্রান্ত শিক্ষক নিরুপম পাল। তাই বাধ্য হয়ে প্রতিবাদ জানাতে গিয়েই এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তরুণীর সঙ্গে আরও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নাবালক বলে জানা গিয়েছে। বাকি আরও ২জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে