পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:   বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের।  ইংল্যান্ড সফরে দলের একের পর এক ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড়সড় রদবদল হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন রেড-বল কোচ মাইক হেসনকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। ভারত ও আইপিএলের সঙ্গে যোগসূত্রের প্রসঙ্গ তুলে তাঁকে কার্যত ‘ইন্ডিয়ান এজেন্ট’ বলে ইঙ্গিত করেছেন তিনি।  

ড. নওমান নিয়াজের সঙ্গে এক সাক্ষাৎকারে রশিদ লতিফ হেসনের ভারত-যোগ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, হেসন আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতে দীর্ঘ সময় কাটিয়েছেন। সেই সূত্র ধরেই লতিফ প্রশ্ন তোলেন, কোনও বিশেষ উদ্দেশ্যেই কি তাঁকে পাকিস্তান ক্রিকেটে আনা হয়েছে?  তবে আলোচনায় স্পষ্ট করা হয়েছে যে এটি কোনও প্রমাণিত তথ্য  নয়,  অনুমানভিত্তিক ভাবনা হিসেবে কথাগুলি বলা হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

অন্যদিকে, মাইক হেসন এমন এক সময়ে পাকিস্তানের রেড-বল দলের দায়িত্বে এসেছেন, যখন ইংল্যান্ড সফর ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। খারাপ পারফরম্যান্সের পর দলে ব্যাপক পরিবর্তন করা হয়েছে এবং একাধিক ক্রিকেটারকে সফরের মাঝপথেই দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নতুন চেহারার পাকিস্তান  মাঠে নামে।  সেই পরিস্থিতিতে হেসনকে ঘিরে রশিদ লতিফের মন্তব্য পাকিস্তান ক্রিকেটের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?