সকাল ১০টায় মাধ্যমিকের ফল ঘোষণা, কীভাবে জানা যাবে রেজাল্ট?

দুপুর ১২টা থেকে পড়ুয়ারা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে চলেছে শুক্রবার সকাল ১০টায়। এদিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে। মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর এদিন দুপুর ১২টা থেকে পড়ুয়ারা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবে।

কীভাবে জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফল? পরীক্ষার্থীরা wbbse.org এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবে। ওয়েবসাইটে ঢুকে প্রথমে হোমপেজে WB 10th result 2023 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন লগইন পেজ খুলে গেলে রোল নম্বর ও জন্মের তারিখ দিতে হবে। এরপর দেখা যাবে পরীক্ষার ফল। পড়ুয়ারা প্রয়োজনে প্রিন্ট আউট নিতে পারবে নিজেদের রেজাল্টের।

উল্লেখ্য এ বছর পরীক্ষার প্রায় আড়াই মাসের মধ্যে ফল প্রকাশ হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ২০২৩-এর আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর প্রায় ৭ লাখ ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হয়ে শেষ হয়েছিল ৪ মার্চ। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেয়া হয় এ বছর।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ