১০ হাজার কোটি বরাদ্দ, রেলমন্ত্রীকে বিঁধলেন সাংসদ সৌগত

মঙ্গলবার বেহালায় এক অনুষ্ঠানে এসেছিলেন রেলমন্ত্রী (RAIL MINISTER) অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তিনি বলেন, রাজ্যের জন্য বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)  মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) দাবি করেছেন, রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দেয় না। বকেয়া মেটায় না কেন্দ্র। বিজেপি (BJP) চালিত কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ, বিভিন্নআ খাতে টাকা না দেওয়ার। গুরুতর অভিযোগ, ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা ১৫ দিনের মধ্যে দেওয়ার নিয়ম, তা দেয় না কেন্দ্র। এই অভিযোগ বারবার তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যে এসে কেন্দ্রের মুখ বাঁচাতে চাইলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাল্টা দিলেন দমদমের সাংসদ সৌগত রায়।

মঙ্গলবার বেহালায় এক অনুষ্ঠানে এসেছিলেন রেলমন্ত্রী (RAIL MINISTER) অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তিনি বলেন, রাজ্যের জন্য বরাদ্দ ১০ হাজার কোটি টাকা। রেলের তরফে এই বিপুল অঙ্কের বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি। সেখানেই তিনি বলেন, জমি পেলেই শুরু হবে কাজ। মঙ্গলবার বেহালা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত গরিব কল্যাণ সম্মেলনে এসে এমনই দাবি করেছিলেন রেলমন্ত্রী।

তাঁর বক্তব্যের পরেই সরব হয়েছেন দমদম কেন্দ্রের সাংসদ (MP) সৌগত রায় (SOUGATA ROY)। বিস্ফোরক হ্যে উঠেছেন তিনি। এই প্রসঙ্গে সৌগত বলেন, ওসব ভাঁওতাবাজি কথা। রাজ্যে কোনও প্রকল্পই বাকি নেই। সমস্ত প্রকল্পই আছে। টাকা দেওয়ার মিথ্যে প্রচার করা হচ্ছে কেন্দ্রের তরফে। বিজেপি বিরোধী রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, রাজ্যের জমি নেওয়ার কৌশল কেন্দ্রের। পদ্মবিরোধী শিবিরের কটাক্ষ, বিজেপি বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টকা ঢুকবে, কালো টাকা আসবে বলেছিল বিজেপি। এসব কিছুই হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ১৫ লক্ষ টাকা ‘জুমলা’ ছিল। এদিন সৌগত রায় বলেন, বিজেপি চালিত কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকাই দেয় না, আবার নতুন বরাদ্দের কথা শোনাচ্ছে। 

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর