মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি শেষ

তবে এদিন রায় দেওয়া হয়নি। এর আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রায় দিয়েছিলেন, বিধায়ক পদ খারিজ হবে না মুকুল রায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধায়ক (MLA) মুকুল রায়ের (Mukul Roy) পদ খারিজ মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এই শুনানি হয় বিধানসভায় অধ্যক্ষের ভবনে। আদালতের রায়েই দ্বিতীয় এই শুনানি। উপস্থিত ছিলেন দুই পক্ষই। এই মামলার শুনানি বৃহস্পতিবার শেষ হয়। তবে এদিন রায় দেওয়া হয়নি। জানা গিয়েছে রায় দেওয়া হবে শীঘ্রই। 

বৃহস্পতিবার শুনানি ছিল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার। এর আগে বিধানসভার (Bidhan Sabha) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় রায় দিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রায়ের পরে আদালতের  দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারক বিধানসভার অধ্যক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন, রায় পুনর্বিবেচনা করে দেখার। 

উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে, গত ১৮ এপ্রিল সাংবাদিকদের এই কথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার। ওই দিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেছিলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল। তা আইন মেনে দেখা হবে। দুই পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে। সেই শুনানিই ছিল বৃহস্পতিবার। 

এই শুনানির আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করেছিলেন স্পিকার। রায় দিয়েছিলেন, মুকুল দলত্যাগী নন। তিনি বিজেপি শিবিরেই আছেন। বলেন, যেহেতু মুকুল রায় বিজেপিতেই আছেন তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না। এই রায়ের পরেই ফের আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শুনানিতে বলা হয়েছিল, দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা নিয়ে তাঁর রায় যেন অধ্যক্ষ পুনর্বিবেচনা করেন।  আদালতের নির্দেশ মত আবার শুনানি হবে বলে জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই শুনানিই ছিল ১১ মে। তবে রায় দান না হলেও, তা খুব দ্রুত হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলতি বছরের গত ১১ ফেব্রুয়ারি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় রায়দান করেছিলেন স্পিকার। মুকুল রায়ের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সায়ন্তক দাস-সহ অন্যরা। শুভেন্দু অধিকারী ও বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী  স্বপ্ননীল দাস।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান