পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়

বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি দায়িত্ব সামলাতে অপারগ জানিয়ে জমা দিয়েছেন পদত্যাগপত্র। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান (CHAIRMAN) পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায় (MUKUL ROY)। সোমবার ইস্তফা দিয়েছেন মুকুল রায়। জানা গিয়েছে, ই-মেইল করে ইস্তফা দিয়েছেন তিনি। বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি দায়িত্ব সামলাতে অপারগ জানিয়ে জমা দিয়েছেন পদত্যাগপত্র। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। প্রসঙ্গত, পিএসির চেয়ারম্যান পদ থেকে তাঁর ইস্তফা চেয়েছিল বিজেপি। সেই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। 

উল্লেখ্য, খারিজ হবে না মুকুল রায়ের  বিধায়ক (MLA) পদ। এমনটাই জানিয়েছিলেন বিধানসভার (BIDHAN SABHA) অধ্যক্ষ (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়। গত ৬ জুন ছিল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলা। এই মামলাতেই গত ৮ জুন রায় দান করেছিলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবেদন মামলা হিসেবে গড়িয়েছিল সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্ট পর্যন্ত।  

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁর দাবি, মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক। উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে, গত ১৮ এপ্রিল সাংবাদিকদের এই কথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার। ওই দিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেছিলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল। তা আইন মেনে দেখা হবে। দুই পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে। সেই শুনানিই ছিল গত ১২ মে। তারপর বিধানসভার অধ্যক্ষ ৮ জুন রায় দেন, বিজেপিতেই আছেন মুকুল রায়। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয়। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ২ পক্ষের আইনজীবীর দীর্ঘ বক্তব্য শোনার এবং প্রমাণ দেখার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছিলেন। তারপরে  হঠাৎ করেই দেখা গেল এদিন ২৭ জুন, সোমবার পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। 

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য