আগামী ২৬ তারিখ পিএসির বৈঠকে যোগ দেবেন মুকুল রায়

মানসিক যন্ত্রণা ও স্ত্রী বিয়োগের ঠ্যালায় অসুস্থ তৃণমূল নেতা মুকুল রায়। যদিও তাঁর কাঁধে গুরুদায়িত্ব রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মানসিক যন্ত্রণা ও স্ত্রী বিয়োগের ঠ্যালায় অসুস্থ তৃণমূল নেতা মুকুল রায়। যদিও তাঁর কাঁধে গুরুদায়িত্ব রয়েছে। বিধানসভার অন্দরে বিজেপি বিধায়ক হিসেবে নাম নথিভুক্ত থাকায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় মুকুল রায়কে। কিন্তু অসুস্থতার জন্য বিধানসভায় দীর্ঘদিন আসতে পারেননি মুকুল রায়। স্পিকারের কাছে একমাসের ছুটি নিয়েছিলেন মুকুল রায়। তবে বুধবার বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন, আগামী ২৬ তারিখ পিএসির বৈঠকে হাজির থাকবেন তিনি।

আগামী ২৬ নভেম্বর পিএসি-এর বৈঠক রয়েছে। মুকুল এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, তিনি সেই বৈঠকে যোগ দেবেন। ছুটির কারণেই আগের পিএসি-এর বৈঠকগুলিতে অনুপস্থিত ছিলেন মুকুল রায়। সেই এক মাসের সময়সীমা শেষ হচ্ছে। তাই মুকুল রায় সশরীরে এসে আগামী বৈঠকে হাজির থাকার কথা জানিয়ে গিয়েছেন বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। যদিও পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে নিয়োগ করায় ক্ষিপ্ত রয়েছে বিজেপি বিধায়কেরা। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবি বারবার জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি আগেই জানিয়েছেন, ‘মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রাখা হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে এত বিতর্ক, তার পরেও কমিটির বৈঠকে মুকুলবাবু থাকছেন না।’ সেপ্টেম্বরের গোড়ার দিকে এই মন্তব্য করেছিলেন শুভেন্দু।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা