পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনে পুরসভা নির্বাচন। কিন্তু ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে নেই রাজ্য নির্বাচন কমিশনের। এই পরিস্থিতিতে জেলায় জেলায় স্ট্রংরুমে রাখা ইভিএমগুলি নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য, বিভিন্ন জেলার স্ট্রংরুমে বিপুল সংখ্যক ইভিএম মেশিন রাখা রয়েছে। অথচ পুরসভা নির্বাচন পরিচালনার জন্য কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই। ফলে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় যন্ত্রের জোগান নিশ্চিত করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে স্ট্রংরুমে থাকা ইভিএমগুলি জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করে রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সময়মতো ইভিএম হাতে পাওয়া অত্যন্ত জরুরি। এই মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা। কমিশনের তরফে জরুরি ভিত্তিতে বিষয়টি শুনানির আবেদন জানানো হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

পুরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা, বুথ পরিকাঠামো এবং ভোটগ্রহণের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ইভিএমের পর্যাপ্ত জোগানও গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে না থাকার বিষয়টি কমিশনের প্রস্তুতিতে নতুন প্রশ্ন তুলেছে। এখন আদালতের নির্দেশের দিকেই নজর কমিশনের।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস