ঈদের রাতে ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু মদ্যপ যুবকের

সোমবার রাতে এলাকার একটি ৫ তলা বাড়ির ছাদে বসে মদ্যপান করছিলেন ২ যুবক। জানা গিয়েছে, হঠাৎ আর্তনাদ শুনতে পান স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের রাতেই কলকাতায় তিলজলায় রহস্যমৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মিঠুন দাস। জানা গিয়েছে গুরুত্র জখম হয়েছেন আরও ১ যুবক। যদিও মৃতের পরিবারের অভিযোগ, ওই জখম যুবকই খুন করেছে মিঠুনকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্তে নামে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলজলা রোড এলাকার বাসিন্দা মিঠুন দাস ও পাপ্পু দাস। সোমবার রাতে এলাকার একটি ৫ তলা বাড়ির ছাদে বসে মদ্যপান করছিলেন ২ যুবক। জানা গিয়েছে, হঠাৎ আর্তনাদ শুনতে পান স্থানীয়রা। তা শুনে এসে সকলে দেখতে পান, রাক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন মিঠুন। ছাদ থেকে নিচে পড়ে যান পাপ্পুও। স্থানীয়রা তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মিঠুনের দেহ পরীক্ষা করে জানান, মিঠুন মৃত। চিকিৎসাধীন পাপ্পু। জানা গিয়েছে, পাপ্পুর অবস্থা গুরুতর।

মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলেই ২ জনের এই অবস্থা। যদিও মৃতের পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে খুন করেছে পাপ্পু। অবশ্য এই অভিযোগ মানতে নারাজ স্থানীয়দের একটা বড় অংশ। ঘটনার তদন্তে নেমেছে তিলজলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক