মাসির বাড়ি ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি বোনপোর

আনন্দ ডন বসকো স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঘটনার দিন আনন্দের মাসির বাড়িতে মাসি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আত্মীয়রাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসির বাড়িতে এসেছিল একটু আনন্দ করবে বলে। সেই আনন্দই কাল হল। মর্মান্তিক পরিণতি হল বোনপোর। আনন্দ করার আশায় প্রাণ দিতে হল দশম শ্রেণির ছাত্রকে। রহস্যজনক মৃত্যু (Death) হল বেলুড়ের কিশোরের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বহুতলে মাসির বাড়ির বারান্দা থেকে পড়ে মৃত্যু হল কিশোরের। তবে কী করে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। মৃতের বাড়ি বেলুড়ের অভয় গুহ রোডে। গত শুক্রবার ওই কিশোর আসে কলকাতার তোপসিয়ায় মাসির বাড়িতে। মৃতের নাম আনন্দ উপাধ্যায়। আনন্দ ডন বসকো স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঘটনার দিন আনন্দের মাসির বাড়িতে মাসি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আত্মীয়রাও। জানা গিয়েছে, সকলের চোখ এড়িয়ে আনন্দ মাসির বাড়ির বাইরের বারান্দায় চলে গিয়েছিল।

মৃতের মাসির বাড়ির পক্ষ থেকে বলা হয়েছে, দুপুরের খাওয়া হলে দেখা যায় আনন্দ নেই আশেপাশে। এরপরেই খোঁজ করা হয়। দেখা যায় বহুতলের নিচে পড়ে আছে আনন্দের দেহ। মাসির বাড়ি বহুতলের ২১ তলায়। প্রশ্ন, কী করে পড়ল ওখান থেকে? উল্লেখ্য, আনন্দের বছর দেড়েক আগে ব্রেন টিউমার অপারেশন হয়েছিল।

মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়েছে।

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির