তাঁতিদের ক্রেডিট কার্ড দিতে জেলাশাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

সম্প্রতি রাজ‌্য সরকার চিঠি দিয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ককে (Reserve Bank)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ক্রেডিট কার্ড পেতে সমস্যা হচ্ছে প্যান কার্ড না থাকায়। এবার এই বিষয়ে রাজ্যের সমস্ত জেলাশাসকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। প্রসঙ্গত সম্প্রতি রাজ‌্য সরকার চিঠি দিয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ককে (Reserve Bank)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের তাঁত শিল্পীদের মধ্যে প্রায় ৪৮ হাজার জন ক্রেডিট কার্ড (Credit Card) এর জন্য আবেদন করেছেন। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে ক্রেডিট কার্ড দেওয়া গিয়েছে মাত্র ১২ হাজার শিল্পীকে। বাকি আবেদনগুলিও যাতে দ্রুত অনুমোদন করা যায় সেই কারণে ব্যাঙ্কগুলির সঙ্গে জেলা প্রশাসনকে কথা বলতে হবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন। ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ রেখে ঋণ পাইয়ে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক থেকে তিনি টার্গেট বেঁধে দেন, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে অন্তত আড়াই লাখ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা যাতে ঋণ পায়। তাঁত শিল্পীরা ঋণ পেলে তাঁতশিল্পে বিনিয়োগ বাড়বে। ফলে আরও বেশি উপকৃত হবেন তাঁরা।

উল্লেখ্য রাজ্যের হস্তশিল্পীদের আর্থিকভাবে সহযোগিতা করতে রাজ্য সরকারের অধীনস্থ মঞ্জুশ্রীর তত্ত্বাবধানে স্কুল ইউনিফর্ম তৈরির জন‌্য ‘বাংলাশ্রী’ প্রকল্প চালু করেছিল রাজ‌্য সরকার। এই প্রকল্পের ফলে হস্তশিল্পীদের যেমন রোজগার হবে কিছুটা, তেমনই হাল ফেরে মঞ্জুশ্রীর। উল্লেখ্য সম্প্রতি রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প ‘ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে স্কচ’-এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে।

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?