রাজ্যের বিভিন্ন প্রকল্পে কড়া নজর রাখবেন সচিবরা, নির্দেশ মুখ্যসচিবের

দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, পাড়ায় সমাধান সহ একাধিক প্রকল্প রয়েছে। সেই সব প্রকল্পের বাস্তবায়ন কেমন হচ্ছে, তা জানতেই চালানো হবে নজরদারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে চালু রয়েছে সরকারের (Govt.) একাধিক  প্রকল্প। এর মধ্যে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বেশ কয়েকটি। সেই সব প্রকল্পগুলির পরিষেবা কেমন বিভিন্ন জেলায়? তা জানতে কড়া নজরদারি চালাবেন সচিবরা। মুখ্যসচিব এমনই নির্দেশ দিয়েছেন। প্রকল্পগুলির ওপর প্রশাসনিক নজরদারি চালাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তা জারি হ্যে গিয়েছে নবান্ন থেকে। 

দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, পাড়ায় সমাধান সহ একাধিক প্রকল্প রয়েছে। সেই সব প্রকল্পের বাস্তবায়ন কেমন হচ্ছে, তা জানতেই চালানো হবে নজরদারি। আর এই নজরদারি চালাবেন রাজ্যের সচিব ও অতিরিক্ত সচিব পদের আধিকারিকরা।

রাজ্যের ২২ জেলায় নজরদারির দায়িত্বে থাকছেন ২১ জন সচিব। তাঁরা বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। নজরদারি করে খতিয়ে দেখবেন কাজ। খোদ মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন একাধিকবার জেলা সফরে গিয়ে। পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়ার কড়া বার্তা দিয়েছেন তিনি। এবার প্রকল্পের কাজ খতিয়ে দেখতেই এই নজরদারি ব্যবস্থা। সমস্ত পরিষেবা মানুষের কাছে তৎপরতার সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে কি না, তা দেখা হবে খতিয়ে। এতে পরিষেবার মান উন্নয়ন হবে আরও, তা বলাই যায়।

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ