দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০, ২১ ফেব্রুয়ারি সরকারি কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি (February) রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন (Nabanna)। বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্য সরকারের কর্মীদের একাংশ সোম ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। সেই আবহে ছুটি বাতিলের এই নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফে। রাজ্য সরকারি কর্মচারিদের ওই দু দিন কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিল নবান্ন।

শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ২০ ও ২১ ফেব্রুয়ায়রি রাজ্য সরকারের কর্মীরা কোনও সিএল (Casual Leave) নিতে পারবেন না। যারা ওই দুদিন কর্মবিরতিতে অংশ নেবেন তাদের চাকরি জীবনে ১ দিন ছেদ পড়বে এবং তাদের শো কজ করা হবে। পাশাপাশি তাদের এক দিনের বেতনও কেটে নেওয়া হবে। নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না।  একমাত্র শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস‌্য মারা গেলে ছুটি মিলবে। তবে ১৭ ফেব্রুয়ারির আগে অনুমোদিত ছুটিতে যাঁরা রয়েছেন তাঁরা এই নির্দেশিকার আওতার বাইরে। 

উল্লেখ্য দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ- এর দাবিতে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। সেই আন্দোলনের মাঝে সম্প্রতি বিধানসভায় বাজেট পেশের সময় সরকারি কর্মচারিদের জন্য ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলনকারী কর্মীদের দাবি, ৩ শতাংশ ডিএ-তে তাঁরা সন্তুষ্ট নন, বকেয়া ডিএ বা মহার্ঘভাতা মেটাতে হবে রাজ্যকে। যদিও নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকাকে গুরুত্ব দিচ্ছেন না আন্দোলনকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ