বিজেপি ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভারত’ বনাম ‘ইন্ডিয়া’ বিতর্কে যখন উত্তাল জাতীয় রাজনীতি, ঠিক তখনই বিজেপির সংশ্রব ত্যাগ করলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। বুধবার বিজেপি’র প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে নেতাজির পরিবারের অন্যতম সদস্যের দলত্যাগে জোর ধাক্কা খেয়েছ বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বঙ্গ বিজেপির প্রাক্তন সহ সভাপতি।

২০১৬ সালের বিধানসভা ভোটের আগে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন চন্দ্র বোস। বিজেপিতে যোগ দেওয়ার পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ ভোটে দাঁড়িয়ে হর যান। ২০১৯ সালের লোকসভা ভোটে ফের দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী হন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের কাছে পরাজয় স্বীকার করতে হয়। ২০২০ সালে আচমকাই রাজ্য বিজেপির সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তার পর থেকে বঙ্গ বিজেপির সঙ্গে বেশ দুরত্ব তৈরি হয়েছিল চন্দ্র বোসের। একাধিকবার রাজ্য বিজেপির কাজকর্ম নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নালিশ জানিয়ে চিঠি দিয়েছিলেন। যদিও নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্রের সেই চিঠিকে গুরুত্ব দেয়নি বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব।

এদিন দল ছাড়ার ঘোষণা করার পাশাপাশি বিজপির বিরুদ্ধ একরাশ ক্ষোভও উগরে দিয়েছেন নেতাজি পরিবারের সদস্য। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমি বিজেপিতে এসেছিলাম। আমি আমার দাদু শরৎচন্দ্র বসু ও তাঁর ভাই নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে বিশ্বাসী ছিলাম। তাঁরা প্রত্যেক ধর্মের মানুষকে ভারতীয় হিসেবে দেখতেন। সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে চিরকাল লড়াই করেছেন। আমি তাঁদের সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের