রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস অ্যাডভোকেট জেনারেলের ফাইল সই করে পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। রাজ্যপালের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই নতুন অ্যাডভোকেট জেনারেলের নাম ঘোষণা করে দিল রাজ্য সরকার।

নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ প্রসঙ্গে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, ‘এজির ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি। সরকার যে ফাইল পাঠিয়েছে, তাতে সই করে পাঠিয়ে দিয়েছি।‘ রাজ্যপালের এই বক্তব্য থেকেই স্পষ্ট, নতুন অ্যাডভোকেট জেনারেল নির্ধারণ করা হয়ে গিয়েছে।রাজ্যপালের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই নয়া অ্যাডভোকেট জেনারেলের নাম ঘোষণা করে দিল রাজ্য সরকার।

এর আগেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ সামলেছেন কিশোর দত্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কিশোর। আইনজীবী জয়ন্ত মিত্র পদত্যাগ করার পর দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকারের সঙ্গে কিছু বিষয়ে মনমালিন্য তৈরি হওয়ায় দায়িত্ব ছেড়ে দেন কিশোর দত্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান কিশোর দত্ত। তবে শনিবার রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই কিশোর দত্তকেই পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করা হল।

কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর ব্যক্তিগত সাক্ষাৎকারে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

 

 

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুনানির আর্জিতে কী বলল আদালত?

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য