আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

পিছিয়ে গেল ডেডলাইন, এয়ারপোর্ট অবধি মেট্রো পেতে সময় লাগবে আগামী বছর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ব্লু লাইন(Blue Line Metro) এবং গ্রীন লাইনের(Green Line Metro) পর কলকাতার আরও একটি ব্যস্ততম মেট্রো রুট হয়ে উঠতে চলছে অরেঞ্জ লাইন মেট্রো রুট(Orange Line metro) যা কবি সুভাষ থেকে রাজারহাট হয়ে বিমান বন্দর(Kolkata Airport) অবধি মেট্রো পরিষেবা দেবে। এখনও পর্যন্ত রুবি অবধি এই লাইনের পরিষেবা চালু করা গিয়েছে। আশা করা হয়েছিল চলতি বছরেই লাইন পাতার কাজ সহ এই লাইনের যাবতীয় কাজ সমাপ্ত হয়ে যাবে। কিন্তু প্রায় ৮০০ মিটার দীর্ঘ একটি অংশে ভায়াডাক্ট তৈরির যে কাজ বাকি রয়েছে, তা এই বছরের মধ্যে শেষ হওয়া অসম্ভব। তাই ২০২৪-এর ডিসেম্বরের বদলে ২০২৫-এর মার্চ মাসে কাজ শেষ করার নতুন ডেডলাইন ধার্য হয়েছে।

আরও পড়ুনঃ 50MP ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, সঙ্গে 5G, দশ হাজারেরও কমে এই স্মার্টফোন মিলছে কোথায়!

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ২০২৬ পর্যন্ত আগামী দুটি বছরকে কলকাতা মেট্রোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর বলে অভিহিত করেছেন। এই মুহূর্তে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক প্রায় ৬০ কিলোমিটার, কিন্তু আগামী দুই বছরে তা বাড়বে অন্তত আরও ৩০কিমি। কিন্তু কোন রুটে কতটা মেট্রো পরিষেবার সম্প্রসারণ ঘটবে তা এখনই জানাননি জেনারেল ম্যানেজার।

আরও পড়ুনঃ ১৪ নভেম্বরের থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, শীত আসছে মালুম হবে ২১ তারিখ থেকেই

অরেঞ্জ লাইনের সর্বশেষ আপডেট অনুযায়ী, এই লাইনে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত ৫.৫ কিলোমিটার অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। রুবি থেকে মেট্রোপলিটন মোড় পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশের কাজও প্রায় শেষ। এই অংশে যাত্রী পরিবহণের জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনও মিলেছে। তবে নির্মাণকারী সংস্থা মেট্রোপলিটন থেকে আরও চার কিলোমিটার এগিয়ে সেক্টর–ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইন টেনে দেওয়ার পরিকল্পনা করেছিল। এমনটা হলে অরেঞ্জ লাইন এবং গ্রীন লাইন অর্থাৎ ইস্ট–ওয়েস্ট মেট্রোর মেলবন্ধন হত সেক্টর ফাইভে। কিন্তু তা এখনই সম্ভব নয় বলে জানা গিয়েছে। অন্যদিকে গ্রীন লাইনে বউবাজার বিপর্যয় কাটিয়ে উঠে ওই অংশে কাজ শুরু হয়েছে যা আগামী ১০ মাসের আগে শেষ হওয়া সম্ভব নয়।

Published by:

Share Link:

More Releted News:

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের বড় বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ