আগামী মাসেই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মহড়া দৌড়

আগামী সেপ্টেম্বর মাসেই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটে চালু হতে পারে মেট্রো পরিষেবা।এই রুটে ৫ কিমি অংশে কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসেই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটে চালু হতে পারে মেট্রোর মহড়া দৌড়। সূত্রের খবর, প্রাথমিকভাবে মহড়া দেওয়ার জন্য নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত একটি রেক চালানো হবে। চলতি বছরে শেষের দিকে এই রুটে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের।

নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। কাজ শেষ করেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। মেট্রো রেলের তরফে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, প্রথমে একটি রেক দিয়েই এই রুটে মেট্রো পরিষেবা চালু করা হবে। তবে এই রুটে যাত্রীর চাপ যথেষ্ট বেশি হতে পারে বলে মনে করছেন অনেকে। ফলে মাত্র একটি রেক চালু হলে যাত্রীরা কতটা লাভবান হবেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার পথে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এই রুটে কিছুটা কাজ বাকি রয়েছে। যা সম্পূর্ণ করার লক্ষ্যে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কবি সুকান্ত স্টেশনে এবং নিউ গড়িয়া স্টেশনে সামান্য কাজ বাকি রয়েছে। এই রুটে অভিষিক্তা মোড়ের কাছে লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়নি এখনও। তবে মনে করা হচ্ছে, চলতি বছরে সেপ্টেম্বর মাসের মধ্যে এই রুটে বাকি থাকা কাজগুলি শেষ হয়ে যাবে। কাজ শেষ হলে মহড়া দেওয়ার জন্য ব্যাটারি চালিত ইঞ্জিন চালানো হবে।

তেলেঙ্গানায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় একাধিক দুর্ঘটনা, মৃত সাব-ইন্সপেক্টরসহ ১৩

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ