বাড়তে চলেছে পুরনো গাড়ির নথিভুক্তির খরচ, কোন গাড়ির কত?

পুরনো গাড়িকে নতুন করে রেজিস্ট্রেশন করতে বাড়তে চলেছে খরচ। ১৫ বছরের পুরনো গাড়িকে নথিভুক্ত করাতে চাইলে এবার থেকে গুণতে হবে বেশি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরনো গাড়িকে নতুন করে রেজিস্ট্রেশন করতে বাড়তে চলেছে খরচ(Reregistration of Vehicle)। ১৫ বছরের পুরনো গাড়িকে নতুন করে নথিভুক্ত করাতে চাইলে আগামী এপ্রিল মাস থেকে গুণতে হবে আটগুণ বেশি টাকা। ভারতের সব রাজ্যে আগামী মাস থেকেই চালু হতে চলেছে গাড়ির রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ সংক্রান্ত এই নিয়ম।

আগামী ১ এপ্রিল থেকে ১৫ বছর বা তার বেশি দিনের পুরনো গাড়ির নথিভুক্তিকরণের খরচ হতে চলেছে পাঁচ হাজার টাকা। যেখানে ১৫ বছরের কম বয়সী একটি গাড়ির রেজিস্ট্রেশনের জন্য খরচ হয় ৬০০ টাকা। চারচাকার পাশাপাশি নথিভুক্তিকরণের  খরচ বেড়েছে দু’চাকার গাড়িরও। দুচাকার ক্ষেত্রে গাড়ির বয়স ১৫ বছরের কম হলে নথিভুক্তিকরণে  খরচ ৩০০ টাকা,১৫ বছরের বেশি হলে এক হাজার টাকা। একইসঙ্গে খরচ বেড়েছে বিদেশি গাড়ির রেজিস্ট্রেশনেরও। প্রায় তিন গুণ বেড়েছে বিদেশি গাড়ির রেজিস্ট্রেশনের মূ্ল্য। ১৫ বছরের পুরনো বিদেশি গাড়ির জন্য খরচ ৪০ হাজার টাকা, তার পুরনো হলে নথিভুক্তিকরণে  খরচ ১৫ হাজার টাকা।

গাড়ির রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ সংক্রান্ত এই নতুন নিয়মে ১৫ বছরের বেশি পুরনো গাড়িকে পাঁচ বছর অন্তর নতুন করে নথিভুক্ত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, নথিভুক্তিকরণে দেরি হলে ব্যক্তিগত গাড়িতে প্রতি মাসে ৩০০ টাকা এবং বাণিজ্যিক গাড়িতে প্রতিমাসে ৫০০ টাকা করে জরিমানা করা হবে।  দিল্লি এবং তার সংলগ্ন এলাকা  বাদ দিয়ে এই নতুন নিয়ম লাগু হবে। রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় আগে থেকে এই সংক্রান্ত নিয়ম জারি রয়েছে। সেখানে ১০ বছরের বেশি পুরনো গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা এবং গাড়ির বয়স ১৫ বছরের বেশি হলে পুরো গাড়িটিকেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়কপথ এবং সড়ক পরিবহণ সংক্রান্ত মন্ত্রক।

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর